Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

সারাদিন ChatGPT-কে খাটাচ্ছেন, কিন্তু মজা করেও এসব প্রশ্ন নয়, নইলে কিন্তু সাজা!

বন্ধু নেই? কথা বলার লোক নেই? সমস্যা নেই একটুও! এখন তো আছেন চ্যাটজিপিটি—আপনার সব সময়ের ডিজিটাল সহচর। প্রশ্ন করলেই দেয় ঝাঁ-চকচকে উত্তর, কবিতা লেখে, প্রেম ভাঙলে বলে দেয় কীভাবে মানাবেন! 

সারাদিন ChatGPT-কে খাটাচ্ছেন, কিন্তু মজা করেও এসব প্রশ্ন নয়, নইলে কিন্তু সাজা!

চ্যাটজিপিটি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 June 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: বন্ধু নেই? কথা বলার লোক নেই? সমস্যা নেই একটুও! এখন তো আছেন চ্যাটজিপিটি—আপনার সব সময়ের ডিজিটাল সহচর। প্রশ্ন করলেই দেয় ঝাঁ-চকচকে উত্তর, কবিতা লেখে, প্রেম ভাঙলে বলে দেয় কীভাবে মানাবেন! কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে কৌতূহলের শেষ নেই আমাদের। সেই কৌতূহল থেকেই অনেকে এমন কিছু প্রশ্ন করে ফেলেন যা মজা করতে গিয়েই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

সতর্ক থাকুন! এই প্রশ্নগুলো ভুলেও করবেন না চ্যাটজিপিটিকে—১. বিস্ফোরক, খুন, বা অপরাধ সংক্রান্ত কোনও প্রশ্ন। অর্থাৎ "বিস্ফোরক কীভাবে বানাতে হয়?" বা "কারও ক্ষতি কীভাবে করা যায়?" — এমন প্রশ্ন শুধুই কৌতূহলবশত করলেও, ফল হতে পারে মারাত্মক। চ্যাটজিপিটি শুধু এই প্রশ্নের উত্তর দেবে না, উলটে আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যেতে পারে। আবার লগ ইন করতে হলে পড়তে হতে পারে জটিলতায়।

২. কারও ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া

চ্যাটজিপিটি জ্ঞানভাণ্ডার, কিন্তু তা কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে নয়। কেউ যদি জানতে চান কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানা বা ফোন নম্বর—চ্যাটজিপিটি সোজাসুজি না বলেই দেবে, বরং এরকম প্রশ্ন করলেই নজরে পড়ে যেতে পারেন সিস্টেমের।

৩. পরীক্ষার হলে ব্যবহার বা প্রতারণার উদ্দেশ্যে প্রশ্ন

চ্যাটজিপিটি অনেক কিছু পারে, কিন্তু শর্টকাট জীবন বা শিক্ষা নয়। পরীক্ষার সময় উত্তর লিখিয়ে নেওয়া, বা শিক্ষাগত প্রতারণার জন্য এই টুল ব্যবহার করাও নীতিগতভাবে ভুল। ধরা পড়লে শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা অন্যান্য সংস্থা কঠোর ব্যবস্থা নিতে পারে।

মজার ছলে একটা ভুল প্রশ্ন করে ফেলেছেন?
সতর্ক থাকুন! কারণ প্রযুক্তির দুনিয়ায় “মজা” আর “সাজা”-র মধ্যে ফারাকটা অনেক সময় খুব সূক্ষ্ম। চ্যাটজিপিটি আপনার ডিজিটাল বন্ধু—তাকে অপরাধে টেনে না এনে, বরং জানুন, শিখুন আর সৃজনশীলতার পথে হাঁটুন।


```