Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

একাধিক সুবিধা আর মিলবে না! ১ অগস্ট থেকে বড় বদল ইউপিআই লেনদেনে

নিয়ম না মানলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাদ যাবেন না গ্রাহকরাও।

একাধিক সুবিধা আর মিলবে না! ১ অগস্ট থেকে বড় বদল ইউপিআই লেনদেনে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 May 2025 07:44

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক মাস। তারপর থেকেই অনলাইন পেমেন্টে (Online Payment) বড় বদল আসছে। একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে ইউপিআই লেনদেনে (UPI Transaction)। অনেক কিছুর সুবিধা থেকে এবার বঞ্চিত হতে চলেছেন গ্রাহকরা। ইতিমধ্যে এই নিয়ে সার্কুলার দিয়েছে 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া' (NPCI)। ঠিক কী বলা হয়েছে তাতে?

নতুন যে নিয়ম আসতে চলেছে তাতে ইউপিআই অ্যাপগুলিতে (গুগল পে বা ফোন পে) ব্যালেন্স চেক, অটো পেমেন্ট নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ ইউপিআই ব্যবহারকারীরা দিনে নির্দিষ্ট সংখ্যার বাইরে এই কাজ করতে পারবেন না। এই মর্মে সমস্ত ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ১০টি সর্বাধিক ব্যবহৃত ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস’কে (API) নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজ আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই করে ফেলতে হবে। আর ১ অগস্ট (1st August) থেকে চালু হবে নতুন নিয়ম।

সার্কুলারে এও বলা হয়েছে, এপিআইগুলিকে সারাদিনে সময়সীমাও নির্ধারণ করতে হবে। নির্দেশ, ৩১ জুলাইয়ের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত সাড় ৯টা পর্যন্ত গ্রাহকরা অটো পেমেন্ট করতে পারবেন না। পাশাপাশি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য মোট ৫০টি অ্যাপ সুনির্দিষ্ট করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে।

''ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া' স্পষ্টত জানিয়েছে, এই নিয়ম না মানলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাদ যাবেন না গ্রাহকরাও। তাঁদের ক্ষেত্রেও ইউপিআই পরিষেবা স্থগিত বা জরিমানা হতে পারে। 


```