Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কাল থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি! চালু রাখতে গেলে কী করতে হবে

আলপিন থেকে শুরু করে আলমারি, সবই অনলাইনে পেমেন্ট করে কেনা যায়। আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ইউপিআই আইডি।

কাল থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি! চালু রাখতে গেলে কী করতে হবে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 January 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন লেনদেন ছাড়া এখন যেন কিছুই ভাবা যায় না। আলপিন থেকে শুরু করে আলমারি, সবই অনলাইনে পেমেন্ট করে কেনা যায়। আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ইউপিআই আইডি। কিন্তু সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে? আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে একাধিক ইউপিআই আইডি বন্ধ হয়ে যাওয়ার মুখে! কী করতে হবে তা সচল রাখতে গেলে? 

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)ইউপিআই লেনদেনের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। বলা হয়েছে, যে সমস্ত ইউপিআই আইডিতে #, @, $, বা *- এই ধরনের ক্যারেক্টর থাকবে তা বাতিল করে দেওয়া হবে। তাই এখন যাদের ইউপিআই আইডি-তে এমন চিহ্ন রয়েছে তা বদলে নতুন আইডি তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। নাহলে ১ তারিখ থেকেই অনলাইন লেনদেন তাঁরা আর করতে পারবেন না। 

এনপিসিআই বলছে, শুধুমাত্র আলফানিউম্যারিক ক্যারেক্টরই যেন ইউপিআই আইডির ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে টেকনিক্যালি কোনও সমস্যা না হয় ভবিষ্যতে। তাই ১ ফেব্রুয়ারি থেকেই এই বদল আনছে তাঁরা। যারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ধরনের চিহ্ন দেওয়া আইডি বদল করবে না তাদের অনলাইন পেমেন্ট হবে না। 

রিপোর্ট বলছে, বিগত কয়েক বছরে ইউপিআই পেমেন্টের ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে যা ৩৪ শতাংশ ছিল, ২০২৪ সালে তা হয়েছে ৮৩ শতাংশ! অন্যদিকে আরটিজিএস, এনইএফটি-র মতো পেমেন্টের ব্যবহার ৬৬ শতাংশ থেকে ১৭ শতাংশে চলে এসেছে একই সময়ের মধ্যে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস।


```