Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বিনামূল্যে শিশুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার! ১৬ বছর ধরে পরিষেবা স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের

মানবশরীরকে সোজা করে ধরে রাখার প্রধান অঙ্গ বলা যেতে পারে মেরুদণ্ডকে। এই মেরুদণ্ডে যদি কোনও রকম সমস্যা থাকে, তবে তা না সারলে মুশকিল।

বিনামূল্যে শিশুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার! ১৬ বছর ধরে পরিষেবা স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 February 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: মানবশরীরকে সোজা করে ধরে রাখার প্রধান অঙ্গ বলা যেতে পারে মেরুদণ্ডকে। এই মেরুদণ্ডে যদি কোনও রকম সমস্যা থাকে, তবে তা না সারলে মুশকিল। আর এই সমস্যা যদি হয় ছোটদের, তাহলে অনেক ক্ষেত্রেই আতান্তরে পড়েন বাবা-মায়েরা। বুঝে উঠতে পারেন না, কোথায় যাবেন, কী চিকিৎসা করাবেন। অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অস্ত্রোপচারের, তখন আরও বড় বাধা হয়ে দাঁড়ায়, অর্থ।

ঠিক এই সমস্যা দূর করতেই ১৬ বছর ধরে কাজ করছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। বহু শিশুর শিরদাঁড়ার অসুখ সারিয়েছে তারা। দরিদ্র পরিবারগুলি সামর্থ অনুযায়ী টাকা দিয়েছে, অনেকে আবার বিনামূল্যেও পরিষেবা দিয়েছে। এমন বহু শিশুকে এই সংগঠনের তরফে সুস্থ করা হয়েছে, যাঁদের হয়তো সোজা হয়ে দাঁড়ানোরই কথা ছিল না। তারা এখন দিব্যি স্কুলে পড়ছে। 

বস্তুত, বহু শিশুই মেরুদণ্ডে সমস্যা নিয়ে জন্মায়। যেমন দার্জিলিং থেকে আসা ইনা। জন্মগত ত্রুটির কারণে মেরুদণ্ডের বাইরে বেরিয়ে এসেছিল তার সুষুন্মা কাণ্ড। জন্মের দু'দিনের মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয় তার। এর পরে চলেছে ১০ বছরের চিকিৎসা। ১৪টা সার্জারি করা হয়েছে। এখন ইনা সম্পূর্ণ সুস্থ। 

দেখুন ভিডিও।

চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গী জানালেন, সন্তানকে নিয়ে এমন সমস্যায় গোটা দেশে বহু মানুষই পড়েন। কিন্তু অর্থের অভাবে সকলে এত সার্জারির ধাক্কা পোহাতে পারে না। স্পাইন রিসার্চ ফাউন্ডেশন সেই কাজই করে আসছে, বছরের পর বছর ধরে। নামমাত্র খরচে এই ধরনের জটিল সার্জারি করে শিশুদের জীবন রক্ষা করা সম্ভব। দরকার শুধু সচেতনতা ও সদিচ্ছা।


```