Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মৃত মানুষকে নাকি বাঁচিয়ে তোলা সম্ভব! তবে কি 'নতুন যুগের' দোরগোড়ায় বিজ্ঞান?

এতদিন পর্যন্ত ধারণা ছিল, একবার মৃত্যু হলে আর ফিরে আসার উপায় নেই। কিন্তু আধুনিক বিজ্ঞানের গবেষণা বলছে, এই বিশ্বাস বদলাতে চলেছে।

মৃত মানুষকে নাকি বাঁচিয়ে তোলা সম্ভব! তবে কি 'নতুন যুগের' দোরগোড়ায় বিজ্ঞান?

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 15 February 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: এতদিন পর্যন্ত ধারণা ছিল, একবার মৃত্যু হলে আর ফিরে আসার উপায় নেই। কিন্তু আধুনিক বিজ্ঞানের গবেষণা বলছে, এই বিশ্বাস বদলাতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর পরও কিছুক্ষণের জন্য দেহে চেতনা টিকে থাকে, এমনকি মৃত্যুর তিন মিনিট পরও মস্তিষ্কে কিছু কার্যকলাপ লক্ষ্য করা যায়।  

অনেক সময় মানুষের 'ব্রেন ডেড' হলেও শরীরের অন্যান্য কার্যকলাপ বন্ধ হয় না। হৃদস্পন্দন চলতে থাকে, রক্ত সঞ্চালনও পুরোপুরি বন্ধ হয় না। যদি সেই সময় মস্তিষ্কের কোষগুলিকে পুনরায় সক্রিয় করা সম্ভব হয়, তাহলে মৃত্যুর পরেও মানুষকে ফিরিয়ে আনা যেতে পারে।  

কীভাবে সম্ভব?  

প্রকৃতির কিছু রহস্যের মধ্যেই রয়েছে উত্তর। কিছু সরীসৃপ প্রাণী যেমন নিজেদের অঙ্গ পুনরায় গঠন করতে পারে, তেমনই মানুষের মস্তিষ্কের কোষগুলিও যদি নিজে থেকেই নতুন করে গঠিত হতে পারে, তবে মৃত্যুর পরেও পুনর্জীবনের সম্ভাবনা তৈরি হতে পারে। নিজের মানুষকে মৃত্যুর পরেও নাকি ফিরে পাওয়া সম্ভব! এমনটাই দাবি করছেন গবেষকরা।

Scientists Are Giving Dead Brains New Life. What Could Go Wrong? - The New  York Times 

গবেষণা কোথায় চলছে?  

মার্কিন যুক্তরাষ্ট্রের 'বায়োকয়ার্ক বায়োটেক কোম্পানি' এই বিষয়ে গবেষণা চালাচ্ছে। পরীক্ষামূলকভাবে ভারতের উত্তরাখণ্ডেও ২০ জন ব্রেন ডেড রোগীর উপর এই গবেষণা চালানো হবে। যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে মৃত্যু আর স্থায়ী হবে না— বিজ্ঞানের হাত ধরে তৈরি হতে পারে নতুন এক যুগ!


```