Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জটিল স্নায়ুরোগের সঙ্গে পেটের সরাসরি সম্পর্ক! এক বিশেষ ভিটামিন হতে পারে সমাধান, বলছে গবেষণা

স্নায়ুরোগ পারকিনসন যা আজ ক্রমশ স্নায়ু সংক্রান্ত চিকিৎসার জগতে বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে।

জটিল স্নায়ুরোগের সঙ্গে পেটের সরাসরি সম্পর্ক! এক বিশেষ ভিটামিন হতে পারে সমাধান, বলছে গবেষণা

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 August 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা সন্দেহ করে আসছেন, আমাদের গাট হেলথ (পেটের সুস্বাস্থ্য) ও ব্রেনের মধ্যে এক বিশেষ সংযোগ রয়েছে। এক ধরনের স্নায়ুরোগ পারকিনসন যা আজ ক্রমশ স্নায়ু সংক্রান্ত চিকিৎসার জগতে বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে, তার সূচনায় পেটের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্প্রতি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অন্ত্রে থাকা এমন কিছু জীবাণু চিহ্নিত হয়েছে, যা শরীরে রাইবোফ্ল্যাভিন (ভিটামিন বি২) ও বায়োটিন (ভিটামিন বি৭)-এর মাত্রা কমিয়ে দেয়। এই নয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, পারকিনসনের চিকিৎসায় হয়তো সহজ উপায় হতে পারে - ভিটামিন বি সাপ্লিমেন্ট।

গবেষণাপত্র প্রকাশের সময় নাগোয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা গবেষক হিরোশি নিশিওয়াকি বলেন, “রাইবোফ্লাভিন ও বায়োটিন সাপ্লিমেন্টেশন থেরাপি পারকিনসনের উপসর্গ কমাতে ও রোগের অগ্রগতি ধীর করতে সম্ভাব্য কার্যকর পদ্ধতি হতে পারে।”

বিশ্বজুড়ে প্রায় এক কোটি মানুষ এখন পারকিনসনে আক্রান্ত। বর্তমানে রোগীদের জন্য সর্বোচ্চ আশার জায়গা হচ্ছে এমন থেরাপি, যা উপসর্গ কিছুটা কমাতে পারে এবং রোগের গতি কমিয়ে আনতে সক্ষম। সাধারণত কোষ্ঠকাঠিন্য ও ঘুমের সমস্যা দিয়ে এই রোগের শুরু হয়, যা ২০ বছর পর স্মৃতিভ্রংশ ও পেশি নিয়ন্ত্রণের ক্ষমতা হারানোর দিকে নিয়ে যায়।

এর আগের গবেষণাগুলো দেখিয়েছে, পারকিনসন রোগীদের অন্ত্রের জীবাণুর বিন্যাস বা মাইক্রোবায়োম অনেক আগে থেকেই বদলে যেতে শুরু করে।

নিশিওয়াকি ও তাঁর দল জাপানের ৯৪ জন পারকিনসন রোগী ও ৭৩ জন তুলনামূলক সুস্থ ব্যক্তির মল নমুনা বিশ্লেষণ করে চীন, তাইওয়ান, জার্মানি ও আমেরিকার তথ্যের সঙ্গে তুলনা করেন। দেশভেদে জীবাণুর ধরন আলাদা হলেও, সবক্ষেত্রেই দেখা যায়, এই জীবাণুর পরিবর্তন শরীরে ভিটামিন বি উৎপাদনের রাস্তায় বাধা তৈরি করছে।

গবেষকরা দেখেছেন, ভিটামিন বি২ ও বি৭-এর ঘাটতির সঙ্গে শরীরে ছোট ছোট চেইনের ফ্যাটি অ্যাসিড (SCFAs) ও পলিঅ্যামিনের ঘাটতির সম্পর্ক রয়েছে। এই দু’টি উপাদান অন্ত্রের মিউকাসের স্তর মজবুত রাখতে সাহায্য করে।

নিশিওয়াকির ব্যাখ্যা অনুযায়ী, পলিঅ্যামিন ও SCFA কমে গেলে মিউকাস স্তর পাতলা হয়ে আসে। ফলে অন্ত্র সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, যা পারকিনসন রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এতে অন্ত্রের থাকা স্নায়ু বেশি পরিমাণে টক্সিনের সংস্পর্শে আসে। এ ধরনের টক্সিন মস্তিষ্কে ডোপামিন উৎপাদনকারী কোশে α-synuclein নামক ক্ষতিকর প্রোটিনের জমতে থাকার সম্ভাবনা বাড়িয়ে তোলে এবং স্নায়ুতন্ত্রে ইনফ্লেমেশন বাড়ায়, যা ধীরে ধীরে স্নায়ুর কাজে বাধা তৈরি করে। এরই ফল ধীরে ধীরে নষ্ট হতে থাকা স্মৃতিশক্তি।

২০০৩ সালের এক গবেষণায় দেখা গেছে, যেসব রোগী রেড মিট (মাটন) বাদ দিয়ে উচ্চ মাত্রায় রাইবোফ্লাভিন নিতে শুরু করেছিলেন, তাঁদের মোটর ফাংশন বা স্নায়ুর কাযে আংশিক উন্নতি হয়েছিল। ফলে উচ্চমাত্রায় ভিটামিন বি শরীরে পারকিনসনের ক্ষতি আংশিকভাবে ঠেকাতে পারে বলে গবেষকদের ধারণা।

গবেষক দলের প্রস্তাব, সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োম রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে, পাশাপাশি পরিবেশে টক্সিন কমানোও গুরুত্বপূর্ণ। তবে সব রোগীর ক্ষেত্রে কারণ এক নয়, তাই প্রত্যেককে আলাদা করে মূল্যায়ন করা দরকার।

নিশিওয়াকি বলেন, “আমরা রোগীদের অন্ত্রের জীবাণুর বিশ্লেষণ বা মলের রাসায়নিক পরীক্ষা করতে পারি। এভাবে যাঁদের নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি আছে, তাঁদের চিহ্নিত করে রাইবোফ্লাভিন ও বায়োটিন সাপ্লিমেন্ট দেওয়া সম্ভব, যা কার্যকর চিকিৎসা হতে পারে।”


```