Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বারবার পেটের সমস্যায় নাজেহাল? রান্নাঘরের এখানেই সবচেয়ে বেশি জীবাণুর বাস, অবহেলা করছেন না তো

বিশেষজ্ঞরা বলছেন, এই বিপদের একটা বড় অংশই শুরু হয় আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন রান্নাঘর থেকে (Kitchen Hygiene)।

বারবার পেটের সমস্যায় নাজেহাল? রান্নাঘরের এখানেই সবচেয়ে বেশি জীবাণুর বাস, অবহেলা করছেন না তো

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 December 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি রান্নাঘরে (kitchen habit) খাবার তৈরি হওয়ার সময় ছোটখাট কিছু জিনিসই (Food Safety) বলে দেয় তা শরীরকে ভাল রাখবে নাকি অসুখ ডেকে আনবে (health issues)। প্রতি বছর গোটা দুনিয়ায় প্রায় ৬০০ মিলিয়ন মানুষ শুধুমাত্র খাবারের মাধ্যমেই অসুস্থ হন।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিপদের একটা বড় অংশই শুরু হয় আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন রান্নাঘর থেকে (Kitchen Hygiene)। চারদিকে নজর থাকলেও যে জিনিসটা অবহেলা পায় প্রায়শই, তা হল সবজি কাটার কাটিং বা চপিং বোর্ড (kitchen Cutting Board)। সেটাই বিপদের মূল।

ইউরোপের একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ খাবার সংক্রান্ত অসুখের উৎস বাড়ির রান্নাঘর। কারণটি একটাই - ক্রস কন্টামিনেশন, অর্থাৎ কোনও এক খাবার বা কোনও জায়গা থেকে অন্যটিতে জীবাণুর অদৃশ্য চলাচল।

কাটিং বোর্ডেই পাওয়া গেল মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া

অ্যাস্টন ইউনিভার্সিটির স্বাস্থ্য ও লাইফ সায়েন্স কলেজের মাইক্রোবায়োলজিস্ট ড. অ্যালান গডার্ডের নেতৃত্বে হয়েছিল এই গবেষণা। স্বেচ্ছাসেবীরা নিজেদের বাড়ি থেকে বোর্ডের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন বিশ্লেষণের জন্য।

২৫টি পরিবার থেকে পাওয়া কাটিং বোর্ড পরীক্ষা করে দেখা যায় -

  • ৪৪% বোর্ডে ছিল মানুষের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া
  • ৫২% বোর্ডে মিলেছে ত্বকের সঙ্গে যুক্ত ব্যাকটেরিয়া
  • ২৫% বোর্ডে ছিল দুই ধরনেরই ব্যাকটেরিয়া
  • মাত্র এক চতুর্থাংশ বোর্ড ছিল জীবাণুমুক্ত

গবেষকদের মতে, বোর্ডে অন্ত্রের ব্যাকটেরিয়া মানেই সেখানে রয়েছে মলজাত দূষণের ইঙ্গিত। আর ত্বকের জীবাণুর উপস্থিতি মানে হাত, ছুরি, শাকসবজি - সবকিছু থেকেই মিলেমিশে কন্টামিনেশন রয়েছে, আর তা থেকে বোর্ডে জমেছে নানা রকম মাইক্রোব।

রান্নাঘরে জীবাণুর গতিবিধি

একাধিক পরীক্ষায় দেখা গেছে,

  • কাঁচা মাংস থেকে জীবাণু সহজেই ছুরি, বোর্ড, কাউন্টারটপ হয়ে চলে যেতে পারে স্যালাড বা অন্য রেডি-টু-ইট খাবারে। যেমন, ক্যাম্পাইলোব্যাক্টর (Campylobacter) এবং সালমোনেল্লা (Salmonella)-র মতো ব্যাকটেরিয়া কোনও বিশেষ পরিবর্তন না এনেও খাবারকে বিষাক্ত করে তুলতে পারে।
  • বোর্ডে থাকা ক্ষুদ্র আঁচড়-খাঁজে জীবাণু লুকিয়ে থাকে, পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে পরের খাবারে।

বিশেষজ্ঞরা বলছেন “অপরিষ্কার হাতই সবচেয়ে বড় অপরাধী।” এরপরেই আছে বোর্ড, ছুরি, স্পঞ্জ - সব একে অপরের মাধ্যমে ভাগাভাগি করে নেয় মাইক্রোব।

কাঠের বোর্ড বনাম প্লাস্টিকের বোর্ড: কে কতটা নিরাপদ?

বছরের পর বছর বিজ্ঞানীরা এই বিতর্ক চালিয়ে যাচ্ছেন, কোন বোর্ড বেশি নিরাপদ? গবেষণায় দেখা যায়, প্লাস্টিক বোর্ডে অন্ত্রের ব্যাকটেরিয়া পাওয়া গেছে প্রায় দুই-তৃতীয়াংশে,আর কাঠের বোর্ডে সেই সংখ্যা মাত্র এক-পঞ্চমাংশ।

তবে উল্টো চিত্রও আছে। ত্বকের ব্যাকটেরিয়া ৭০% কাঠের বোর্ডে, আর ৫০% প্লাস্টিক বোর্ডে।

এর ব্যাখ্যা হিসেবে গবেষকদের মত, মানুষ সাধারণত মাংস কাটার পর বোর্ড বেশি ঘষে ধোয়ার যে অভ্যাস, সেটাই কিন্তু শাকসবজি কাটার পরের ক্ষেত্রে ঢিলেঢালা। এ কারণেই সবজির বোর্ডেই বেশি মাইক্রোব জমে।

হাইজিনের সহজ টিপস, বড় বিপদ এড়াতে পারে

গবেষণায় উঠে এসেছে কিছু ব্যবহারযোগ্য পরামর্শ,

  • কাঁচা মাংস ও সবজির বোর্ড আলাদা রাখুন
  • গভীর আঁচড় পড়া প্লাস্টিক বোর্ড ফেলে দিন অথবা গরমজলে পরিষ্কার করুন
  • কাটিং বোর্ড ধোয়ার পর সম্পূর্ণ শুকোতে দিন
  • কাঁচা ও রান্না খাবার ছোঁয়ার মধ্যে একবার করে হাত ধোয়া বাধ্যতামূলক
  • ছুরি আর বোর্ডে কাঁচা মাংস লাগার পর, স্যালাড কাটার ক্ষেত্রে বেশি ঝুঁকি। তাই বারবার ভাল করে পরিষ্কার করুন।

```