এই ওষুধ নির্দিষ্ট ধরনের অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক স্তন ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

শেষ আপডেট: 4 October 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: স্তন ক্যানসার (Breast cancer) এখনও এমন এক বিভীষিকা, যা ভারত তো বটেই বিশ্ব জুড়ে থাবা বসিয়ে চলেছে মহিলাদের শরীরে। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুমোদন দিয়েছে একটি নতুন ওষুধের, যা অ্যাডভান্সড স্তন ক্যানসারের (Advanced Breast Cancer) রোগীদের জন্য বড় আশার খবর হতে চলেছে।
ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি (Eli Lilly) ঘোষণা করেছে, ওষুধটির নাম ইনলুরিও (Inluriyo), এটি একটি ওরাল পিল (orap pill for cancer - মুখে খাওয়ার) যা estrogen receptor antagonist হিসেবে কাজ করে। এই ওষুধ নির্দিষ্ট ধরনের অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক স্তন ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।
ক্লিনিক্যাল ট্রায়াল বলছে, এই ওষুধের ব্যবহার প্রায় ৪০% পর্যন্ত স্তন ক্যানসারের অগ্রগতি আটকাতে পারে।
কোন ধরনের ক্যানসারে কাজ করে Inluriyo?
স্তন ক্যানসারের বেশ কিছু ধরন রয়েছে। তার মধ্যে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (Estrogen receptor-positive, ER+), এইচইআর২ নেগেটিভ (HER2-negative, HER2), ইএসআর১ মিউটেটেড অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক স্তন ক্যানসারে (ESR1-mutated advanced or metastatic breast cancer) কার্যকর হতে চলেছে।
ওষুধটি দিনে একবার খেতে হবে এবং যারা অন্তত একবার হরমোন বা এন্ডোক্রাইন থেরাপি নেওয়ার পরেও রোগ অগ্রগতি দেখছেন, তাদের জন্যও কার্যকর।
Inluriyo কীভাবে কাজ করে?
ফেজ ৩ EMBER-3 ট্রায়ালে দেখা গিয়েছে, Inluriyo রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৩৮% কমিয়েছে, এন্ডোক্রাইন থেরাপির তুলনায়। ওষুধটি estrogen receptors-কে বাধা দেয়, ব্লক করে এবং ধ্বংস প্রক্রিয়ায় সহায়তা করে, যা স্তন ক্যানসারের অগ্রগতি ধীর করে।
রোগীর উন্নতি
ESR1-মিউটেটেড মেটাস্ট্যাটিক স্তন ক্যানসারে রোগীরা Inluriyo ব্যবহারের পর সমস্যামুক্ত জীবনকাল (progression-free survival) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। median survival ছিল ৫ মাস, তুলনায় অন্যান্য ওষুধে ৩ মাস।
ডাঃ কোমল জাভেরি, Memorial Sloan Kettering Cancer Center-এর clinical director বলেন,
"ESR1-mutation পাওয়া রোগীদের জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যাঁদের মধ্যে অর্ধেকই হরমোন থেরাপি নেওয়ার পরও চিকিৎসার প্রতি প্রতিরোধ দেখায়।"
তিনি আরও যোগ করেন, "এটি কার্যকর, সহনীয় এবং খাওয়ার সুবিধা রয়েছে বলে রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প চিকিৎসা।"
পার্শ্বপ্রতিক্রিয়া
Eli Lilly জানিয়েছে, Inluriyo-এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যেমন:
গর্ভবতী মহিলাদের জন্য এটি বিপজ্জনক, তাই ডাক্তার পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না।
Eli Lilly জানিয়েছে, Inluriyo আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।
স্তন ক্যানসার নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যানসারের একটি। এটি ঘটে যখন স্তনের কোষ ক্যানসার গ্রস্থ হয়ে টিউমার তৈরি করে। ৮০% এর বেশি কেস invasive, অর্থাৎ টিউমার অন্য অঙ্গেও ছড়াতে পারে। সাধারণত ৫০ বছরের বেশি বয়সি মহিলাদের প্রভাবিত করে, তবে অল্প বয়সিরাও আক্রান্ত হতে পারেন।