এআই প্রযুক্তি আরও মানুষের নাগালের মধ্যে আনার জন্য গুগলের এই পদক্ষেপ বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 September 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল গুগল। জেমিনি এআই প্লাস (Gemini AI Plus) নামে একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে তারা, যা ওপেনএআই (OpenAI)-এর নতুন চ্যাটজিপিটি গো (ChatGPT Go)-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে।
এআই টুল (AI Tool) এখন নানা জায়গায় ব্যবহার হচ্ছে, কিন্তু উন্নত সুবিধাগুলির দাম এখনও বেশ চড়া। এই কারণেই গুগল ও ওপেনএআই দুই সংস্থাই কম খরচের মাসিক প্ল্যান আনছে, যাতে আরও বেশি মানুষ এএই সুবিধা ব্যবহার করতে পারেন।
Gemini AI Plus মাসিক প্ল্যানের খরচ কত?
জেমিনি এআই প্লাস ইন্দোনেশিয়ায় প্রথম চালু হয়েছে। প্রাথমিক অফারে এই প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতি মাসে ইন্দোনেশিয়ান মুদ্রায় ৩৭,৫০০ (ভারতীয় টাকায় প্রায় ২০০ টাকা), পরে তা হবে ইন্দোনেশিয়ার মুদ্রায় ৭৫,০০০ (ভারতীয় টাকায় প্রায় ৪০০ টাকা)।
ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন?
• সর্বশেষ জেমিনি ২.৫ প্রো (Gemini 2.5 Pro) এবং তার ডিপ রিসার্চ (Deep Research) ফিচার।
• সীমিত সময়ের জন্য Veo 3-এর মাধ্যমে ভিডিও জেনারেশন
• মাসে ২০০টি এআই ক্রেডিট
• Flow AI filmmaking টুল
• Notebook LLM সুবিধা
• Gmail, Docs, Vids-সহ নানা অ্যাপে Gemini-এর ইন্টিগ্রেশন
• Photos, Drive এবং Gmail-এ ২০০ জিবি ওয়ান স্টোরেজ
ChatGPT Go-এর সঙ্গে আলাদা কোথায়?
গুগলের এই নতুন অফারটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওপেনএআই-এর ChatGPT Go, যা একই রকম দামে পাওয়া যায়। ChatGPT Go-তে যা সুবিধা মেলে:
• OpenAI-এর সর্বশেষ GPT-5 মডেল ব্যবহারের সুযোগ
• উন্নত ইমেজ জেনারেশন টুল
• ডকুমেন্ট, স্প্রেডশিট, ফাইল বিশ্লেষণের সুবিধা
• ডেটা এক্সপ্লোরেশন ও সমস্যার সমাধানে Python টুল
• ব্যক্তিগতকৃত মেমোরি ও কনটেক্সট ধরে রেখে কথোপকথন
• কাস্টম GPT তৈরি ও ব্যবহার
ভারতে আসবে কবে?
বর্তমানে Gemini AI Plus শুধুমাত্র ইন্দোনেশিয়ার জন্য উন্মুক্ত। গুগল Workspace ব্যবসায়িক ও শিক্ষামূলক অ্যাকাউন্টের জন্য এই প্ল্যান উপলব্ধ নয়। তবে শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে, এবং সে ক্ষেত্রে গুগল কীভাবে এর দাম ঠিক করে, সেটাই দেখার বিষয়।
এআই প্রযুক্তি আরও মানুষের নাগালের মধ্যে আনার জন্য গুগলের এই পদক্ষেপ বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।