Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

যেখানে পড়বে সব শেষ! রাতেই প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু

এমনিই গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে জেরবার। তারউপরে মহাকাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে পৃথিবীকে।

যেখানে পড়বে সব শেষ! রাতেই প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 December 2024 20:48

দ্য ওয়াল ব্যুরো: এমনিই গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে জেরবার। তারউপরে মহাকাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে পৃথিবীকে। টেলিস্কোপে ধরা পড়েছে একটা বিরাট গ্রহাণু। সে কি না নিজের জায়গায় স্থায়ী নেই। সমানে এগচ্ছে পৃথিবীর দিকে। এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জানাচ্ছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। 

কোনও গ্রহাণু পৃথিবীতে এসে পড়লে, তার ফলাফল কী হতে পারে, তা অনেকেরই জানা। এমনটাও বিশ্বাস করা হয় যে, গ্রহাণুর সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসের কারণে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জানা প্রয়োজন, গ্রহাণুগুলো কেন পৃথিবীর দিকে ছুটে আসে? 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহাণু হল এক ধরনের শিলা, যা সূর্যের চারপাশে গ্রহের মতো ঘোরে। এরা গ্রহের তুলনায় আকারে অনেক ছোট হয়। তবে জানলে অবাক হবেন, অধিকাংশ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথে পাওয়া যায়। এছাড়া অন্যান্য গ্রহের কক্ষপথেও এরা একইভাবে ঘুরতে থাকে। যখন সৌরজগৎ তৈরি হয়, তখন গ্যাস এবং ধূলিকণার মেঘ ছিল, যা একটি গ্রহের আকার নিতে পারেনি।

এটি ইতিমধ্যেই খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীদের মতে, আজ অর্থাৎ ৩ ডিসেম্বর মাঝ রাতে (ভারতীয় সময়) উত্তর সাইবেরিয়ার বায়ুমণ্ডলে প্রবেশ করবে। ভারতীয় সময় রাত ৯টা বেজে ৪৫ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর অনেক কাছে চলে আসবে। কাছে এলে পৃথিবীর উপর আচড়ে পড়তে পারে। তবে তার সম্ভাবনা অনেকটাই কম। ক্রমশ গ্রহাণুর ওপর নজর রাখছেন বিজ্ঞানীরা। তাদের দিকের এখনই বিরাট কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন তাঁরা।


```