
শেষ আপডেট: 31 May 2023 07:14
দ্য ওয়াল ব্যুরো: ধূমপান (World No-Tobacco Day) ক্যানসারের কারণ এ কথা প্রায় সকলেই জানেন। কিন্তু ধূমপানের যে এমন কুপ্রভাব থাকতে পারে তা জানেন না অনেকেই। গবেষণা বলছে শুধু ফুসফুস নয়, জননাঙ্গেরও ক্ষতি করতে পারে তামাক জাতীয় দ্রব্য। বিশেষজ্ঞরা বলছেন সিগারেটে আসক্তি শুধু ক্যানসারের কারণ নয়, বন্ধ্যত্ব বা ইনফার্লিটিরও কারণ। পুরুষ হোক বা মহিলা, ধূমপানের (World No-Tobacco Day) নেশা যৌন স্বাস্থ্যের ক্ষতি করছে।
নেট সার্ফিংয়ে যাঁরা অভ্যস্ত তাঁদের কাছে এই তথ্যগুলো নতুন নয়। তবুও মাঝে মাঝে আর একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার, একটা টান দেওয়ার পরে ঠিক কী কী ঢুকছে শরীরে (Smoking)। সিগারেটের উপাদানে আছে আর্সেনিক, টয়লেট ক্লিনারে ব্যবহৃত অ্যামোনিয়া, কীটনাশক ডিডিটি, নেলপলিশ রিমুভার অ্যাসিটোন, ব্যাটারিতে ব্যবহৃত ক্যাডমিয়াম, নিকোটিন-সহ আরও প্রায় ৭০০০ রকমের বিষ!

বিশেষজ্ঞদের মতে ধূমপান (World No-Tobacco Day) ডেকে আনতে পারে লিঙ্গ শিথিলতার মতো সমস্যা। পুরুষ ও নারী উভয়ের শরীরেই ধূমপান এমন কিছু নেতিবাচক প্রভাব ফেলে যা সন্তানধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।
পুরুষ বন্ধ্যত্বের (Male Infertility) অনেক কারণ আছে। তার মধ্যে মানসিক চাপ ও টেনশন অন্যতম কারণ। এর সঙ্গেই আছে অতিরিক্ত ধূমপানের অভ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, ইনফার্টিলিটি বা ইরেকটাইল ডিসফাংশনে যাঁরা ভোগেন তাঁদের বেশিরভাগকেই দেখা গেছে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিকমতো নেই। দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। বাড়ি ফিরেও ডেডলাইন নিয়ে কাজ করেন। সঠিক সময় খাওয়া নেই, পর্যাপ্ত ঘুম নেই, দিনভর শরীরে ক্লান্তি থাকে। ডেডলাইনের চক্করে তাঁদের মাথায় কাজ ছাড়া আর কিছুই থাকে না। তার ওপর আছে সিগারেটের নেশা। অনেকেই আবার চেন স্মোকার। এই অভ্যাস শুক্রাণু তৈরির ক্ষেত্রে নানা সমস্যা তৈরি করে।
নিয়মিত ধূমপানের (Smoking) প্রভাব পড়ে শুক্রাশয়ে। শুক্রাণু দুর্বল হয়।
ধূমপানের ফলে শরীরে ক্যাডমিয়াম ও জিঙ্কের মতো ক্ষতিকর ধাতু ঢোকে, এই ধাতুগুলো শুক্রাশয়ের ওপর প্রভাব ফেলে।
আপনার পানীয় জলে আয়রন বেশি? কতটা ক্ষতি হবে শরীরের, কী করবেন
ধূমপান করলে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে।
চেন স্মোকারদের পরবর্তী সময়ে ইরেকটাইল ডিসফাংশন, সহবাসে অক্ষমতা আসতে পারে।
রিটার্ডেড ইজাকুলেশন, রেট্রোগ্রেড ইজাকুলেশন, শুক্রাণু বা স্পার্মের সংখ্যা কম, মানও খারাপ--এইসবের কারণ হতে পারে মাত্রাতিরিক্ত ধূমপান।
মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ধূমপানে ঋতুস্রাব হয় অনিয়মিত, অকালেই মেনোপজ এবং নানা স্ত্রীরোগের সমস্যা দেখা দেয়।
গর্ভপাত থেকে বন্ধ্যত্ব ধূমপানের মারাত্মক ক্ষতিকর দিক। Pelvic Inflammatory Disease (PID) হওয়ার সম্ভাবনাও দেখা দেয়।