Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যান্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে ক্যানিং হাসপাতালে! প্রৌঢ়কে ছোবল মেরেছিল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার রাত তখন দশটা। আচমকা জ্যান্ত একটি চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন কয়েকজন (Patient arrived with poisonous snake)। সঙ্গে বছর ষাটেকের এক অসুস্থ প্রৌঢ়। এমন ঘটনায় তাজ্জব হয়ে যান হাসপাতালে চিকিৎস

জ্যান্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে ক্যানিং হাসপাতালে! প্রৌঢ়কে ছোবল মেরেছিল

শেষ আপডেট: 25 May 2023 07:28

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার রাত তখন দশটা। আচমকা জ্যান্ত একটি চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন কয়েকজন (Patient arrived with poisonous snake)। সঙ্গে বছর ষাটেকের এক অসুস্থ প্রৌঢ়। এমন ঘটনায় তাজ্জব হয়ে যান হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনেরা। চন্দ্রবোড়ার ছোবলে অসুস্থ ওই প্রৌঢ়ের তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

ক্যানিং মহকুমা হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি (Patient arrived with poisonous snake)

ভাঙড় থানার মহেশপুর গ্রামের বাসিন্দা নিমাই মাখাল। বুধবার রাতে সবজি খেতে জল দিতে গিয়েছিলেন। অন্ধকারে তাঁর বাঁ পায়ে চন্দ্রবোড়া সাপ ছোবল মারে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। পরিবারের লোকজন দৌড়ে আসেন। নিমাইবাবুকে উদ্ধারের পরেই মাঠের মধ্যে লাইট জ্বেলে কী সাপ ছোবল দিয়েছে খুঁজতে বেরিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যে সাপটিকে ধরেও ফেলেন। দেরি না করে তড়িঘড়ি স্থানীয় কালিকাপুর হাসপাতালে (Canning Hospital) নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। সেখানে ১০ টি এভিএস দেওয়া হয়। তারপরেই পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে আরও ১০টি এভিএস দেওয়া হয়।

নিমাইবাবু বলেন, “সাপে ছোবল দিয়েছে বুঝতে পেরে চিৎকার করে পরিবারের লোকজনদের ডাকি। তারাই আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সাপটাকেও নিয়ে আসে। দেরি হলে বিপদ হতে পারত।”

ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায় বলেন, ‘সাপে ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গে ওঁকে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসার সুবিধা হয়েছে। সকলের কাছে সচেতন হওয়ার অনুরোধ করব। আর সাপ ধরে আনা কিংবা সাপ মেরে আনা একেবারেই উচিৎ নয়। কারণ সাপ ধরে আনলে আবারও বিপদের সম্ভাবনা থাকে। তারপর সাপ পরিবেশবান্ধব। তাকে মারা উচিৎ নয়। বরং সাপে ছোবল দিলে চেনা জরুরি। হাতের কাছে মোবাইল ফোন থাকলে ছবি তুলে নিন। তাতে অনেক সুবিধা হবে।’’

প্রায় ৩ কোটির ২০০০ টাকার নোট বদলাতে যেতেই বেরোল পরপর জাল নোট! গ্রেফতার ব্যবসায়ীর ছেলে


```