Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয় ঘটককে ভোট মিটতেই ইডির তলব, দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট মিনিটে না মিটতেই বেআইনি কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে পাওয়া খবর, জুলাইয়ের তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Moloy

মলয় ঘটককে ভোট মিটতেই ইডির তলব, দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ

শেষ আপডেট: 12 July 2023 08:00

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট মিনিটে না মিটতেই বেআইনি কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে পাওয়া খবর, জুলাইয়ের তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Moloy Ghatak ED)।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় এর আগে একাধিকবার আইনমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। এমনকী, জুনের ২৬ তারিখেও তাঁকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত ১২ বার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। তারও আগের সপ্তাহে, ১৯ জুনও তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। সেদিন সকাল থেকেই রাজ্য রাজনীতিতে বিশেষ করে গেরুয়া শিবিরে কৌতূহল ঘনিয়েছিল, যে মলয় ঘটক কি দিল্লিতে হাজিরা দিতে যাচ্ছেন? শেষমেশ যাননি তিনি। তাৎপর্যপূর্ণ হল, মলয় ঘটককে এর আগে যতবারই দিল্লিতে তলব করা হয়েছে তিনি যাননি।

এর আগে কয়লা মামলার তদন্ত সূত্রে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই।

এর পরে ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে। ইডি সূত্রের খবর, দু’টি মেল পাঠানোর পর মলয় নিজেই জানিয়েছিলেন, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও সমস্যা নেই। তারপরই মলয়কে ১৯ জুনই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। এরপর ২৬ জুনও হাজিরা দেননি তিনি।

ইডির তলব এড়ানো নিয়ে আইনমন্ত্রী জানান, পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত রয়েছেন তিনি। ভোট শেষ হলে তাঁর যেতে আর কোনও অসুবিধা নেই। সেই অনুযায়ী পঞ্চায়েত ভোট গণনার মিটতেই তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বাড়ি বদল করছেন রাহুল, নয়া ঠিকানা দিল্লির কংগ্রেস নেতার বাংলো


```