Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শিক্ষিকার পর প্রাণ গেল ছাত্রের, মণিপুর কি গৃহযুদ্ধের পথে?

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার জঙ্গিদের (Manipur) গুলিতে প্রাণ যায় এক শিক্ষিকার (Teacher)। শুক্রবার জঙ্গিদের গুলি যুদ্ধে প্রাণ গেল এক কিশোর ছাত্রের (Student)। শুক্রবারের ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলার ফৌবাকচাউ এলাকায়। পুলিশ জানিয়েছে, আজ

শিক্ষিকার পর প্রাণ গেল ছাত্রের, মণিপুর কি গৃহযুদ্ধের পথে?

শেষ আপডেট: 7 July 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার জঙ্গিদের (Manipur) গুলিতে প্রাণ যায় এক শিক্ষিকার (Teacher)। শুক্রবার জঙ্গিদের গুলি যুদ্ধে প্রাণ গেল এক কিশোর ছাত্রের (Student)।

শুক্রবারের ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলার ফৌবাকচাউ এলাকায়। পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই এলাকায় ভোরের আলো ফোটার পর পরই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ওই ছাত্র নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। এই ঘটনার পর এলাকার মহিলারা দীর্ঘ সময় মইরঙ যাওয়ার রাস্তা আটকে বিক্ষোভ দেখান।

বৃহস্পতিবার শিক্ষিকাকে স্কুলের দুয়ারে খুনের ঘটনাটি ঘটে পশ্চিম ইম্ফলে (Manipur) । শিশুনিষ্ঠ নিকেতন নামে স্কুলটির ঠিক বাইরে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় শিক্ষিকাকে।

ঘটনাচক্রে প্রায় দু মাস বন্ধ থাকার পর গত বুধবার মণিপুরে স্কুল খুলেছে। পরের দুদিনে শিক্ষিকা (Teacher) ও ছাত্রী খুনের ঘটনা ঘটল। আপাতত ক্লাস এইট পর্যন্ত পঠনপাঠন চালু করার নির্দেশ দেয় সরকার। উপদ্রুত এলাকার ৯৬টি স্কুল বাদে বাকিগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত ক্লাস শুরু করা হয়।

জাতিদাঙ্গার জেরে বিগত দু’মাস ধরে সাধারণ জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলার অবনতির পাশাপাশি যানবাহন সমস্যার কারণে স্কুল-সহ সব ধরনের শিক্ষাঙ্গন সরকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এখনও না খোলা ৯৬টি স্কুল চালু হওয়া অনিশ্চিত।

এরই মধ্যে শিক্ষিকা এবং ছাত্র নিহত হওয়ার ঘটনায় আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে পাহাড়ি রাজ্যটি কি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকেরই এমন আশঙ্কার আরও একটি কারণ হল, ইম্ফল উপত্যকা এবং পার্বত্য মণিপুর জুড়ে শত শত বাংকার তৈরি হয়েছে। পুলিশ ও যৌথ বাহিনী সেগুলি ভেঙে দিলেও নতুন করে তৈরি করা হচ্ছে। সেখান থেকে জঙ্গিরা আশপাশের এলাকায় গিয়ে হামলা চালাচ্ছে।

এছাড়া যৌথ বাহিনীর অপারেশনের মুখে মহিলারা রাস্তা আটকে দাঁড়াচ্ছে। হামলাকারীরা অভিযান চালিয়ে এসে এলাকাতেই নিশ্চিন্তে থাকছে। ফলে হিংসায় লাগাম দেওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার শিক্ষিকা খুনের ঘটনার পরই নতুন করে আতঙ্ক ছড়ায়। শিক্ষিকা খুনের ঘটনার পরই শিক্ষা মহল আশঙ্কা প্রকাশ করেছিল, এই হত্যাকাণ্ড নতুন করে শিক্ষায় বিঘ্ন ঘটাবে। অনেকেই ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভরসা করবে না। শুক্রবারের ছাত্র খুনের ঘটনা সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

মণিপুরে এখন পর্যন্ত জাতি দাঙ্গায় ১২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা অসংখ্য। ঘরছাড়া ৫০ হাজারের বেশি পরিবার।

পুলিশ নিয়ে হাজার নালিশ, রাজ্যপালকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদের মানুষ


```