Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিডিওদের ‘আরশোলা, পিঁপড়ের মত পায়ের নীচে পিষে মারব’, বিজেপি বিধায়কের কন্ঠে অনুব্রতর দাওয়াই

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়কের কন্ঠে অনুব্রত মণ্ডলের দাওয়াই (BJP MLA warning to BDOs)! পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোট লুঠে যোগ্য সঙ্গত দেওয়ার অভিযোগে শুক্রবার রাজ্যের প্রতিটি বিডিও অফিসে ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর সে

বিডিওদের ‘আরশোলা, পিঁপড়ের মত পায়ের নীচে পিষে মারব’, বিজেপি বিধায়কের কন্ঠে অনুব্রতর দাওয়াই

শেষ আপডেট: 21 July 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়কের কন্ঠে অনুব্রত মণ্ডলের দাওয়াই (BJP MLA warning to BDOs)!

পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোট লুঠে যোগ্য সঙ্গত দেওয়ার অভিযোগে শুক্রবার রাজ্যের প্রতিটি বিডিও অফিসে ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর সেই ঘেরাও অভিযান থেকেও বিডিওদের নজিরবিহীনভাবে আক্রমণ করলেন গাইঘাটার বিজেপি বিধায়ক বিধায়ক (BJP MLA) সুব্রত ঠাকুর।

সরকারি আমলাদের হুঁশিয়ারি দিয়ে (BJP MLA warning to BDOs) গাইঘাটার বিজেপি বিধায়ক বলেন, যারা এসডিও, বিডিও রয়েছেন তারা শুনে নিন, আর মাত্র কয়েকটা মাস, একটা বছর যাবে না! এই সরকারের পতন হবেই! যা যা করছেন, বাংলার মানুষ সুদে আসলে ফেরত দেবে। আপনারা যেভাবে আরশোলা, পিঁপড়ের মত বাংলার মানুষকে এতদিন পায়ের নীচে পিষে মেরেছেন, বাংলার মানুষও আপনাদের সেভাবেই আরশোলা, পিঁপড়ের মত পায়ের নীচে পিষে মারবে।

রাজ্যের অন্যান্য এলাকার মতো উত্তর ২৪ পরগণার হাবড়া এক নম্বর ব্লকেও এদিন বিজেপির পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাও অভিযান করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সুব্রত ঠাকুর। এই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা নয়, তা বোঝাতে তিনি আরও বলেন, “শুধু সময়ের অপেক্ষা। ভাববেন না দিনটা এমন যাবে। চড়াম চড়াম, নকুল বাতাসার জন্য প্রস্তুত থাকুন। পশ্চিমবঙ্গে যেদিন পরিবর্তন হবে সেদিন থেকেই শুরু হবে অনুব্রত মণ্ডলের সমস্ত দাওয়াই।”

বিজেপি বিধায়কের মুখে তৃণমূলের জেলবন্দি নেতার নাম শুনে সভাস্থলেই গুঞ্জন শুরু হয়। ভোট এলেই গুড় বাতাসা, নকুলদানার নিদান দিতে দেখা যেত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে। গরু পাচার মামলায় আপাতত জেলবন্দি অনুব্রত রয়েছে তিহাড়ে। তবে কী অনুব্রত-মডেলই আস্থা? গাইঘাটার বিজেপি বিধায়কের দাবি, ‘এটা আমার কথা নয়, মানুষের কথা।’

আরও পড়ুন: প্রণবের কাছে মমতার সই করা কাগজ, ৪২ বছরের পুরনো চিঠি ফাইল থেকে বের করলেন শর্মিষ্ঠা


```