
শেষ আপডেট: 25 July 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরার জাল তুলতেই বেরিয়ে এল পাঁচ ফুটের কেউটে (Big snake caught in fish net)! গোসাবার (Gosaba) ব্লকের বালি পঞ্চায়েতের বিরাজনগরে শোরগোল পড়ে গেল এই ঘটনায়।
ভেরিতে মাছের জাল বাঁধা ছিল। অভিজিৎ বৈরাগী নামে এক যুবক ওই জাল তুলতে গিয়েছিলেন। জাল খোলার সময় ফোঁস ফোঁস শব্দ তাঁর কানে আসে। ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। এরপর আশেপাশের লোকেরা ঘটনাস্থলে এসে জাল তুলতেই বেরিয়ে পড়ে পাঁচ ফুটের কেউটে।
আরও পড়ুন: মোহনায় ইলিশ খুঁজতে গিয়ে কই ভোলা নিয়ে ফিরলেন দিঘার মৎস্যজীবীরা