Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

IPL 2025: কলকাতার ‘অজুহাত-রোগ’ এবার লখনউয়ে, ঘরের মাঠে হারের পর পিচ কিউরেটরকে দুষলেন জাহির

কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের পর লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠের পিচ নিয়ে অসন্তোষ জানাল আরও একটি ফ্র্যাঞ্চাইজি। গতকাল পাঞ্জাব কিংসের হাতে পরাজিত হয়ে দলের তরফ থেকে ক্ষোভ উগরে দেন মেন্টর জাহির খান।

IPL 2025: কলকাতার ‘অজুহাত-রোগ’ এবার লখনউয়ে, ঘরের মাঠে হারের পর পিচ কিউরেটরকে দুষলেন জাহির

জাহির খান

শেষ আপডেট: 2 April 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের পর লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠের পিচ নিয়ে অসন্তোষ জানাল আরও একটি ফ্র্যাঞ্চাইজি। গতকাল পাঞ্জাব কিংসের হাতে পরাজিত হয়ে দলের তরফ থেকে ক্ষোভ উগরে দেন মেন্টর জাহির খান। সাফ জানান, খেলতে নেমে তাঁরা বুঝতে পারেননি, এই উইকেট আসলে কে বানিয়েছেন? ঘরের মাঠের কিউরেটর? নাকি পাঞ্জাবের কেউ? জাহিরের সুরে সুর মিলিয়ে বিরক্তি জানিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থও।

এর আগে বেঙ্গালুরুর কাছে হেরে অজুহাত, তর্ক-বিতর্কের ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেয় কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে পরাজয়ের পরোক্ষ কারণ হিসেবে দায়ী করেন পিচকে। আরও ঘূর্ণি উইকেট চেয়েছিলেন তাঁরা এবং আগামি দিনেও চাইবেন পিচে যথেষ্ট স্পিন থাকুক—এই মর্মে মুখ খুলেছিলেন রাহানে। পাশে দাঁড়ান কোচ সহ একাধিক ক্রিকেট বিশ্লেষক ও ধারভাষ্যকার। কিন্তু ঘরে-বাইরে চাপের মুখেও নিজের জায়গায় অনড় ছিলেন পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জি। বিসিসিআইয়ের গাইডলাইন খুলে জানিয়ে দেন: কোত্থাও লেখা নেই, পিচ তৈরিতে হোম টিমের কথা শোনা হবে। বরং, কিউরেটরের কথাই শেষ কথা। আর এই নিয়ে প্রশ্ন উঠলেও তিনি শুধু বোর্ডের কাছেই দায়বদ্ধ।

এরপর চেন্নাই সুপার কিংসও কেকেআরের মতো চিপকের উইকেট নিয়ে বিরক্তি জানিয়েছিল। কোচ স্টিফেন ফ্লেমিং দাবি তোলেন, চিপক আর আগের মতো নেই। এখানে আর ঐতিহ্যমাফিক ঘূর্ণি পিচ বানানো হয় না।

এই তালিকায় এবার নাম তুলেছেন জাহির খান। লখনউয়ের পরাজয় প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আইপিএলে অনেক দলই হোম অ্যাডেভান্টেজকে কাজে লাগাতে চায়। এই দৃষ্টিতে দেখলে মনে হওয়া স্বাভাবিক যে, কিউরেটর আজ ঘরের টিমের ম্যাচ বলে একে দেখতে চায়নি। মনে হচ্ছিল, পাঞ্জাবের পিচ প্রস্তুতকারক উইকেট বানিয়েছেন। এটা আমাদের ঠিক করতে হবে। এমন অভিজ্ঞতা আমার কেরিয়ারে প্রথম। আমি চাইব, এটাই যেন আমার শেষ অভিজ্ঞতা হয়। কারণ, আমাদের মতো লখনউ সমর্থকরাও যথেষ্ট হতাশ।‘

দলের বোলিং ইউনিট চোট-আঘাতে জর্জরিত। একাধিক পেসার বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে ধীরগতির, স্পিনপ্রধান উইকেট আশা করেছিলেন তাঁরা, জানিয়েছেন ঋষভ পন্থ। একইভাবে জাহিরও বলেন, ‘এটা আমরাও বলছি। কিউরেটরের নির্দেশমতোই চলব। কোনও অজুহাত দাঁড় করাতে চাই না। কিন্তু হোম টিমের কিছু সাহায্য পাওয়া জরুরি, যেটা দেখে মনে হবে লখনউয়ে ঘরের দলই খেলছে।‘


```