Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অবসর ভেঙে ফের ফিরতে চান যুবরাজ

দ্য ওয়াল ব্যুরো : জল্পনা একটা ছিলই, অবশেষে অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবরাজ সিং। দু’দিন আগেই শোনা গিয়েছিল তিনি বিগ ব্যাশ লিগে খেলবেন অস্ট্রেলিয়ায়। সেই লিগে খেলার জন্য দরকার ম্যাচ প্র্যাকটিস। সেই কারণেই পাঞ্জাবের হয়ে ঘরোয়া টোয়েন্টি লিগে তিনি খে

অবসর ভেঙে ফের ফিরতে চান যুবরাজ

শেষ আপডেট: 9 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : জল্পনা একটা ছিলই, অবশেষে অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবরাজ সিং। দু’দিন আগেই শোনা গিয়েছিল তিনি বিগ ব্যাশ লিগে খেলবেন অস্ট্রেলিয়ায়। সেই লিগে খেলার জন্য দরকার ম্যাচ প্র্যাকটিস। সেই কারণেই পাঞ্জাবের হয়ে ঘরোয়া টোয়েন্টি লিগে তিনি খেলতে নামবেন। যুবরাজের ফেরার কথা জানিয়েছে সর্বভারতীয় একটি স্পোর্টস ওয়েবসাইট। সেই ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন, ‘‘লকডাউন সময়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে এবং খেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলার বিষয়টি উপভোগ করছিলাম। আমি বুঝতে পারছিলাম, আমি যে খেলার খুঁটিনাটি বিষয়গুলি ওদের কাছে তুলে ধরছি, ওগুলো বেশ ভালই বুঝতে পারছে। আমিও উৎসাহিত হয়ে সবটাই শেয়ার করেছি, তাতে নিজেরও একটা ভাললাগার জায়গা তৈরি হয়েছে। কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার জন্য আমায় নেটে যেতে হচ্ছিল। দীর্ঘদিন ব্যাট না ধরা সত্ত্বেও আমি এত ভাল শট খেলছিলাম দেখে নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম।’’ ৩৮ বছর বয়সী যুবরাজ প্রি-সিজন ব্যাটিংও করেছেন। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও পান। সেই সময় যুবরাজকে অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত বিবেচনা করে দেখার প্রস্তাব দেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি। তিনি যুবিকে বলেন, ‘‘তোমার টাইমিং যখন ঠিকঠাকই হচ্ছে, সেইসময় কেন আবার খেলবে না?’’ প্রসঙ্গত, গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ। তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দুটি দীর্ঘ ক্যাম্প করেন। চার উঠতি ক্রিকেটারের ফিটনেস ও দক্ষতা নিয়ে কাজ করেন যুবি। আর বিশেষ জোর দেন মানসিক দৃঢ়তার উপর। তবে এও বলেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট, ‘‘আপাতত শুধুমাত্র পাঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা আছে। তাঁর কথায়, ‘‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনুমোদন পেলে আমি শুধু টি-টোয়েন্টি খেলব। দেখা যাক কী হয় শেষমেশ।’’ প্রসঙ্গত, ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে যুবরাজ ৪০টি টেস্ট, ৩০৪ ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

```