Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘আপনারা তো ফাইনালের আগেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন!’ কাদের বললেন আক্রম

আক্রম বলেছেন, ভারতীয় দল বিশ্বকাপে টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। সেই কারণে একটা প্রত্যাশা ছিল, কিন্তু বিপক্ষ দলটির ইতিহাসও জানা দরকার ছিল।

‘আপনারা তো ফাইনালের আগেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন!’ কাদের বললেন আক্রম

শেষ আপডেট: 28 November 2023 17:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হারের জন্য সমর্থকদের ও বিশেষজ্ঞদের উচ্চকাঙ্খাকে দায়ী করলেন ওয়াসিম আক্রম। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি জানিয়েছেন, ভারতকে সেই দেশের প্রতিটি মানুষ থেকে শুরু করে টিভি চ্যানেলের বিশেষজ্ঞরা সবাই চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন। দেশবাসীর অতিরিক্ত প্রত্যাশার কারণেই যে রোহিত শর্মাদের দল ভেঙে পড়েছে, সেটিও জানিয়েছেন সুলতান অব সুইং।

আক্রম বলেছেন, ভারতীয় দল বিশ্বকাপে টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। সেই কারণে একটা প্রত্যাশা ছিল, কিন্তু বিপক্ষ দলটির ইতিহাসও জানা দরকার । যে অস্ট্রেলিয়া ফাইনালে উঠে খুব কমবার হেরেছে। তারা যে আসল ম্যাচে প্রত্যাঘাত হানবে, সেটি বোঝা উচিত ছিল দলের। বিশেষজ্ঞরা সেদিকে আলোকপাত না করে দলের সবাইকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন, তাই নিজেদের ত্রুটি বুঝতে পারেনি। সেই কারণেই হারতে হয়েছে।

পাক ক্রিকেটের প্রাক্তন সেরা পেসার বলেছেন, ‘ভারতের ওইসব সমর্থক, বিশেষজ্ঞরা মানুন তাঁরা ভুল করেছেন।  এই ভুল মানতে আপত্তি কোথায়!’

আক্রম দু’দিন আগেই বলেছিলেন, ভারত ও পাকিস্তান সমর্থকরা সবাই নিজেদের জয় নিয়ে উৎসব পালন না করে অন্য দেশের হারে বেশি খুশি হন। এই মানসিকতা বর্জন করতে হবে।

আক্রম আরও জানিয়েছেন, ‘ভারত ও পাকিস্তান, দুই দেশেরই কিছু জনপ্রিয় ব্যক্তি রয়েছেন, যাঁরা সাধারণ মানুষকে প্ররোচনা দেন এসব করতে। আমরা সবাই নিজেদের দেশকে সম্মান করি। কারও হারে কেউ ব্যঙ্গ করবে, এটা হতে পারে না। দিনের শেষে এটা একটা খেলা, সেটি সকলকে বুঝতে হবে।’

পাক দলের ব্যর্থতা নিয়ে ভারতের বেশকিছু প্রাক্তন নানা মন্তব্য করেছিলেন। সেই নিয়েই রণংদেহী আক্রম। তিনি তাঁদেরই ভারতের হারের জন্য দায়ী করেছেন। কারণ ওই বিশেষজ্ঞরা দলের ভুল শুধরে না দিয়ে ক্রিকেটারদের স্বপ্নের জগতে ভাসিয়ে দিয়েছিলেন।


```