Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

WPL 2025 Live Streaming: কোথায়-কখন ফ্রি'তে দেখবেন মহিলা প্রিমিয়ার লিগ? না জানলেই চরম মিস

জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ বিনামূল্যে আপনি দেখতে পাবেন।

WPL 2025 Live Streaming: কোথায়-কখন ফ্রি'তে দেখবেন মহিলা প্রিমিয়ার লিগ? না জানলেই চরম মিস

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 14 February 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এবং গুজরাট জায়ান্টস খেলতে নামবে। এই ম্যাচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামছে গুজরাট জায়ান্টস। তৃতীয় মরশুম শুরুর আগেই অ্যাশলে গার্ডনারকে অধিনায়ক নির্বাচন করেছে গুজরাট টাইটান্স।

ফ্রি'তে কীভাবে দেখবেন ম্যাচ?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যে আয়োজিত প্রথম ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ নেটওয়ার্কে করা হবে। তবে জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ বিনামূল্যে আপনি দেখতে পাবেন। শুক্রবার শুধুমাত্র একটাই ম্যাচের আয়োজন করা হবে।

গুজরাট জায়ান্টসের স্কোয়াড:

অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), বেথ মুনি, হরলিন দেওল, প্রিয়া মিশ্রা, প্রকাশিকা নায়েক, কাশাভি গৌতম, ড্যানিয়েল গিবসন, ভারতী ফুলমালি, লরা উলভার্ট, মেঘনা সিং, সায়ালি সেচরে, মন্নত কাশ্যপ, শবনম শাকিল, দয়ালন হেমলতা, তনুজা কম্বর, সিমরন শেখ, ডিন্ড্রা ডটিন, ফোয়েবে লিচফিল্ড

কোন কোন শহরে হবে ম্যাচ?

২০২৫ মহিলা প্রিমিয়ার লিগ দেশের মোট চারটে শহরে আয়োজন করা হবে। এগুলো হল মুম্বই, বেঙ্গালুরু, লখনউ এবং বরোদা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াড:

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), ড্যানি ওয়াট, রিচা ঘোষ, এলিস পেরি, আশা শোভনা, জোশিতা বিজে, কনিকা আহুজা, সাব্বিনেনি মেঘনা, একতা বিস্ত, কেট ক্রস, শ্রেয়াঙ্কা পাটিল, প্রেমা রাওয়াত, জর্জিয়া বেয়ারহ্যাম, রাঘবী বিস্ত, সোফি মোলিনাক্স, সোফি ডিভাইন, জাগ্রবী পাওয়ার, রেনুকা সিং।


```