Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বল করবে ভারত! শুভমন খেলছেন না, স্পিন-পেসে ভারসাম্য

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বল করবে ভারত! শুভমন খেলছেন না, স্পিন-পেসে ভারসাম্য

শেষ আপডেট: 8 October 2023 13:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা। সেই ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক। প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না শুভমন গিল। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন ঈশান কিশান।  রোহিতের সঙ্গে ঈশানই ওপেন করবেন রবিবারের ম্যাচে। 

শুভমন ডেঙ্গি আক্রান্ত। তিনি যে এই ম্যাচে খেলতে পারবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল। তাঁর বিকল্প হিসেবে কাকে নামানো হবে সেই নিয়ে জল্পনা চলছিল। টস করতে এসে রোহিত জানান, 'দুর্ভাগ্যজনক, শুভমন এখনও পুরোপুরি সুস্থ হননি। আমরা আজকে সকাল অবধিও অপেক্ষা করেছিলাম। কিন্তু খেলার মতো ফিট নয় গিল। তাঁর পরিবর্তে ঈশান খেলবে।'

রোহিত আরও বলেন, 'চেন্নাইয়ের পিচ দেখে মনে হচ্ছে বোলাররা সহায়তা পাবেন। আমাদের দলে সব বিভাগে ভারসাম্য রাখা হয়েছে। তিনজন স্পিনারকে দলে রাখা হয়েছে।'

ভারতের প্রথম একাদশে শ্রেয়স আইয়ারকে রাখা হয়েছে। এছাড়াও পেস বিভাগে জশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। হার্দিক পান্ডিয়া থাকছেন দলে। তিন পেসার দিয়ে অজি দুর্গ ভাঙার চেষ্টা করবেন রোহিত। স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।


```