Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Women’s World Cup: পাঁচ পাঁচটি বিশ্বরেকর্ড স্মৃতি-প্রতিকার, বিশ্বকাপে ৯ নজির গড়ে ইতিহাস দুই ক্রিকেটারের

মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান হাঁকালেন স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। ৩৭ বছর পর দুই ওপেনারের একসঙ্গে সেঞ্চুরি, গড়লেন ৯টি বিশ্বরেকর্ড।

 

Women’s World Cup: পাঁচ পাঁচটি বিশ্বরেকর্ড স্মৃতি-প্রতিকার, বিশ্বকাপে ৯ নজির গড়ে ইতিহাস দুই ক্রিকেটারের

স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 October 2025 21:49

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) ভারতীয় দল যেন এবার লাগাম হাতে নিয়েছে। গত তিনটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার দেখতে হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে একেবারে আগুনে পারফরম্যান্স করলেন হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি।

এই ম্যাচে ভারতীয় দলের দুই ওপেনার এমন এক বিরল কৃতিত্ব অর্জন করলেন, যা মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে মাত্র দু'বারই দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং করতে নেমেছিলেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। শুরুটা ধীরগতিতে হলেও, একবার পিচ ও কন্ডিশন বুঝে নেওয়ার পর তাঁরা রানের বন্যা বইয়ে দেন। প্রথমে স্মৃতি মান্ধানা নিজের শতরান পূর্ণ করেন। এরপর সেঞ্চুরি হাঁকান প্রতীকা রাওয়ালও।

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার কোনও দলের দুই ওপেনারই শতরান হাঁকাতে সক্ষম হলেন। অর্থাৎ, ৩৭ বছর পর স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়ালের হাত ধরে এই বিশ্বরেকর্ডের পুনরাবৃত্তি ঘটল। তাঁরা ভারতের প্রথম দুই ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে এমন বিরল নজির এর আগে দেখা গিয়েছিল: 
১৯৭৩ সাল: প্রথমবার ইংল্যান্ডের দুই ওপেনার লিন থমাস এবং অ্যানিড ওয়েকবেল জোড়া শতরান করেছিলেন।
১৯৮৮ সাল: অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলার এবং রুখ ওকস্টিন ওপেনিং ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

এই ম্যাচে দুই তারকার ব্যাট থেকে এসেছে বিধ্বংসী ইনিংস। স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল দু’জনেই দলকে ভরসা দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। স্মৃতি মান্ধানা খেলেছেন ৯৫ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস, যার মধ্যে ছিল ১০টি চার ও ৪টি ছয়। এটি তাঁর আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারের ১৭তম শতরান। ওয়ানডেতে হরমনপ্রীত কৌর (৮) ও মিতালি রাজের (৮) তুলনায় অনেক এগিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে, প্রতীকা রাওয়ালও খেলেছেন অনবদ্য ইনিংস—১৩৪ বলে ১২২ রান, যাতে ছিল ১৩টি চার ও ২টি ছয়। এই ইনিংসে তিনি ব্যক্তিগত শতকও তুলে নিয়েছেন।


```