Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs England: গিলের দাদাগিরিতে ম্যাচে ফিরল ভারত

টসে হেরে এদিন প্রথমে ব্যাট পায় টিম ইন্ডিয়া। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথম দুই ম্যাচেই টসে হারলেন শুভমন গিল। 

India vs England: গিলের দাদাগিরিতে ম্যাচে ফিরল ভারত

শুভমন গিল

শেষ আপডেট: 2 July 2025 23:50

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বার্মিংহামে শতরান হাতছাড়া করলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১৩ রান দূরে থামতে হল তাঁকে। ১০৭ বল খেলে ৮৭ রানে আউট হলেন ভারতের বাঁহাতি তরুণ ওপেনার। তবে তাঁর মতো ভুল করেননি অধিনায়ক। শুভমন গিলের ব্যাট থেকে এল রাজকীয় সেঞ্চুরি। চতুর্থ ভারতীয় হিসাবে অধিনায়ক হওয়ার পর টানা দুই টেস্টে শতরান করলেন গিল।

এদিন ভারত ও ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের হাতেই কালো আর্মব্যান্ড ছিল। ইংল্যান্ডের প্রয়াত ক্রিকেটার ওয়েন লারকিন্সকে শ্রদ্ধা জানাতেই এটা পরেছিলেন তাঁরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন দু’দলের ক্রিকেটাররা আর দূরে স্ক্রিনবোর্ডে ফুটে উঠেছিল লারকিন্সের ছবি।

প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে এদিন মাঠে ভারত। সাই সুদর্শনের জায়গায় দলে এসেছে নীতীশ কুমার রেড্ডি। বাদ পড়েছেন শার্দূল ঠাকুরও। তাঁর পরিবর্তে খেলছেন ওয়াশিংটন সুন্দর। ফলে এজবাস্টনেও টেস্ট অভিষেক হল না বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। বুমরার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাংলার আকাশ দীপ।

টসে হেরে এদিন প্রথমে ব্যাট পায় টিম ইন্ডিয়া। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথম দুই ম্যাচেই টসে হারলেন শুভমন গিল। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল নামেন ওপেন করতে। জয়সওয়াল পুরোনো মেজাজে থাকলেও, রাহুল এদিন ব্যর্থ। ২৬ বলের মোকাবিলা করে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন তিনি। তিন নম্বরে সুদর্শনের পরিবর্তে ব্যাট করতে নামেন করুণ নায়ার। শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু ৩১ রান করে আউট হয়ে যান করুণ। চার নম্বরে অধিনায়ক গিল যশস্বীকে সঙ্গ দেন। কিন্তু যশস্বী আচমকা স্টোকসের বলে খোঁচা দিয়ে বসেন। চা পানের বিরতি পর্যন্ত ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন গিল। পন্থ ১৪ এবং গিল ৪২ রানে ক্রিজে আছেন। ৩ উইকেট খুইয়ে ভারতের রান ১৮২।

প্রথম টেস্টের দুই ইনিংসে শতরান হাঁকালেও, বার্মিংহামে পন্থ কিন্তু ব্যর্থ। প্রথম ইনিংসে মাত্র ২৫ রান করে আউট হন তিনি। সঙ্গে চূড়ান্ত ব্যর্থ নীতীশ কুমার রেড্ডি। শার্দূল ঠাকুরের পরিবর্তে তাঁকে যে কারণে দলে নেওয়া হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করতে আপাতত পারলেন না নীতীশ। মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন তিনি। তবে গিলকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। স্যার জাড্ডুকে সঙ্গে নিয়ে ১৯৯ বলে শতরান করেন গিল। দিনের শেষে এই জুটিই অপরাজিত থাকে। ২১৬ বলে ১১৪ রান করে ব্যাট করছেন শুভমন। ৬৭ বলে ৪১ রান জাদেজার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩১০।


```