Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধোনি কেন তড়িঘড়ি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, ফাঁস করলেন স্ত্রী সাক্ষী

২০১৫ সালে ধোনি ও সাক্ষীর কন্যা সন্তান জিভা ভূমিষ্ট হয়েছিল। সেইসময় ধোনি বিশ্বকাপ খেলছিলেন অস্ট্রেলিয়ায়। মেয়ে হওয়ার খবর পেতেও তিনি জাতীয় দলের সঙ্গে ছিলেন।

ধোনি কেন তড়িঘড়ি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, ফাঁস করলেন স্ত্রী সাক্ষী

শেষ আপডেট: 10 April 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: সবাইকে অবাক করে দিয়ে টেস্ট থেকে তড়িঘড়ি অবসর নিয়ে নেন এমএস ধোনি। সেইসময় বিশেষজ্ঞদের একটা অংশ বলতে শুরু করেছিলেন, কেনই বা এত তাড়া ছিল! ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেন মাহি। তারপর কেটে গিয়েছে দশবছর। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এক বার্তায় ধোনি জানিয়ে দেন তাঁর ওই অবসরের কথা।

ধোনির অবসরের রহস্য ফাঁস করেছেন স্ত্রী সাক্ষী। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের স্ত্রীর একটি ভিডিও সম্প্রতি সাড়া ফেলেছে। সেই ভিডিওতে সাক্ষী জানিয়েছেন, ‘‘ধোনি যে টেস্ট থেকে অবসর নেবে, সেটা আমি আগেই জানতাম। কারণ একদিন আমি ওঁকে বলেছিলাম, সন্তান হওয়ার পরে তাকে সময়ও দিতে হবে। তুমি একটা ফরম্যাট থেকে অবসর না নিলে সেটি পারবে না।’’

২০১৫ সালে ধোনি ও সাক্ষীর কন্যা সন্তান জিভা জন্ম নেয়। ধোনি সেইসময় বিশ্বকাপ খেলছিলেন অস্ট্রেলিয়ায়। মেয়ে হওয়ার খবর পেতেও তিনি জাতীয় দলের সঙ্গে ছিলেন।

সেই অভিজ্ঞতা প্রসঙ্গে সাক্ষী ওই ভিডিওতে বলেছেন, ‘‘হাসপাতালে অনেকেই আমাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তোমার স্বামী আসেনি এ সময়ে? আমি বরং বলেছিলাম, এটা কোনও ব্যাপারই নয়। ক্রিকেট সবসময়ে ধোনির কাছে অগ্রাধিকার পায়। আমার কাছে ধোনি সবার আগে। তাই ও যে বিষয়কে অগ্রাধিকার বা গুরুত্ব দেয়, সেটাই আমার কাছে প্রাধান্য পেয়ে থাকে।’’

সাক্ষী এখানেই না থেমে আরও বলেন, ‘‘আবার অনেকে আমাকে এও জানান, ধোনির স্ত্রী হওয়ার পরে অনেককিছু আমাকে ত্যাগ করতে হয়েছে! এ কথাকেও আমি কোনওদিন গুরুত্ব দিইনি। কারণ আমার কাছে এগুলো কোনও বিষয়ই নয়। এসব আত্মত্যাগ নয়, বরং বলব ভালবাসা ও পারস্ফরিক বোঝাপড়া।’’


```