Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চরম সাফল্য পেয়েও কেন এত উদাসীন থাকেন নারিন? জানা গেল রহস্য

নারিন গত তিন মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবার দলগঠনের শুরুতে নাইট কর্তারা ঠিকই করে ফেলেছিলেন, নারিন, রাসেলদের আর রাখবেন না। তারপরে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পরে ছবিটা বদলায়।

চরম সাফল্য পেয়েও কেন এত উদাসীন থাকেন নারিন? জানা গেল রহস্য

উইকেট নেওয়ার পরেও নির্লিপ্ত নাইট তারকা।

শেষ আপডেট: 10 May 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বিরাজ করছেন সুনীল নারিন। তিনি ব্যাট হাতে ধরলেই সোনা হয়ে যাচ্ছে। বল হাতে নিলেও তাই। এখনও পর্যন্ত কেকেআর মহাতারকার নামের পাশে রয়েছে ৪৬১ রান, বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট।

নারিন গত তিন মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবার দলগঠনের শুরুতে নাইট কর্তারা ঠিকই করে ফেলেছিলেন, নারিন, রাসেলদের আর রাখবেন না। তারপরে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পরে ছবিটা বদলায়। তিনি নারিন ও রাসেলের মতো অভিজ্ঞদের সঙ্গে কথা বলে তাঁদের রেখে দেওয়ার বিষয়ে মনস্থির করেন।

নারিন সেইসময় আলোচনায় জানিয়েছিলেন, তিনি দলের হয়ে ওপেন করতে চান। তাঁকে সেই পছন্দের পজিশন ফিরিয়ে দেওয়ার পরেই বাজিমাত। তিনি ব্যাটিং করতে নামলে বিপক্ষ দলের বেশিরভাগ ফিল্ডার থাকছেন বাউন্ডারি লাইনের ধারে। কারণ বেশিরভাগ খেলছেন বিগ শট। নারিন মাটি ঘেঁষা শট খেলতে সিদ্ধহস্ত, তাই তাঁর শটগুলি বাউন্ডারি পেরোয় তড়িৎগতিতে।

শুধু তাই নয়, উইকেটও নিচ্ছেন আসল সময়ে। নারিনের বল এতটাই লাইন ও লেংথ বরাবর থাকে, তাঁর বলে রান নেওয়া কষ্টকর। সেই কারণেই রান নিতে গিয়ে উইকেট দিয়ে চলে যান বিপক্ষ ব্যাটার।

নারিন এত সাফল্যের পরেও কখনও তাঁকে হাসতে দেখা যায় না। এমনকী উইকেট নেওয়ার পরে উচ্ছ্বসিত হতেও দেখা যায় না। এই নিয়ে নারিনকে প্রশ্ন করা হলে তিনি জানান এটা পারিবারিক শিক্ষা থেকে এসেছে। তিনি বলেছেন, ‘‘আমার বাবা একবার বলেছিলেন, অতি সাফল্যে বেশি উচ্ছ্বাস দেখিও না, আবার খুব ব্যর্থতায় বেশি ভেঙে পড়ো না। কারণ বাড়তি আবেগ সবেতেই ক্ষতি করে।’’

কেকেআর তারকার কথায়, ‘‘শুধু তাই নয়, বাবা এও বলেছিলেন, উইকেট নিয়ে ও রান পেলে বেশি উচ্ছ্বাসমুখর না হওয়াই ভাল। একদিন দেখবে, যাঁর বিরুদ্ধে উইকেট পেলে সে তোমাকে তুলোধনা করে দিয়েছি। সেদিনও ওই ক্রিকেটার তোমার আচরণ মনে রাখবে!’’


```