Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

IPL 2025: অধিনায়ক সঞ্জু ময়দানে নিছকই 'ইমপ্যাক্ট প্লেয়ার', রাজস্থানের ক্যাপ্টেন পরাগ কেন?

অদ্ভুত সিদ্ধান্ত এই, যে সঞ্জু স্যামসনের বদলে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। কিন্তু কেন? কোন ফন্দি এঁটেছে রাজস্থান? 

IPL 2025: অধিনায়ক সঞ্জু ময়দানে নিছকই 'ইমপ্যাক্ট প্লেয়ার', রাজস্থানের ক্যাপ্টেন পরাগ কেন?

রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 23 March 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে তিনিই অধিনায়ক (Captain)। অথচ রাজস্থানের (Rajasthan Royals) অদ্ভুত সিদ্ধান্ত এই, যে সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag)। কিন্তু কেন? কোন ফন্দি এঁটেছে রাজস্থান? 

ঘটনা হল, চোট সারিয়ে সঞ্জু রাজস্থান শিবিরে কিছু দিন আগেই যোগ দিয়েছেন। শুরু থেকে খেলবেন ঠিকই কিন্তু আইপিএলের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। এই সিদ্ধান্ত আচমকা হয়নি। গত বৃহস্পতিবারই দলের তরফে ঘোষণা করা হয়, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে নেতৃত্ব দেবেন পরাগ।

রাজস্থান জানিয়েছিল, সংশ্লিষ্ট ম্যাচগুলিতে সঞ্জু কেবলই ব্যাটার। উইকেটকিপিংও করবেন না তিনি। তাঁকে ব্যাটিংয়ের সময় 'ইমপ্যাক্ট প্লেয়ার' (Impact Player) হিসাবে ব্যবহার করা হবে। সে কারণেই অধিনায়ক রাখা হচ্ছে না তাঁকে।

দলের সেই বিবৃতিতে খোলসা করে এও লেখা হয়, "সঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত ও শুধু ব্যাটার হয়েই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হলেই নেতৃত্বে ফিরবেন।"

এখানে বলে রাখা দরকার, ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন। বাকি সিরিজে খেলতে পারেননি সঞ্জু। পরে আঙুলে অস্ত্রোপচার হয়। চোট সারিয়ে ক'দিন আগেই রাজস্থান শিবিরে যোগ দেন তিনি। 


```