Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোহনবাগানে কেন আনা হল হাবাসকে? কেনই বা বিতাড়িত ফেরান্দো

দশ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে অপরাজেয় ছিল মোহনবাগান। টানা তিনটি ম্যাচে হারের পরেই কোচ জুয়ান ফেরান্দোকে ছেঁটে ফেললেন কর্তারা।

মোহনবাগানে কেন আনা হল হাবাসকে? কেনই বা বিতাড়িত ফেরান্দো

শেষ আপডেট: 3 January 2024 21:00

দ্য ওয়াল ব্যুরো: দশ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে অপরাজেয় ছিল মোহনবাগান। টানা তিনটি ম্যাচে হারের পরেই কোচ জুয়ান ফেরান্দোকে ছেঁটে ফেললেন কর্তারা। ক্লাবের তরফ থেকে অবশ্য বিবৃতি দেওয়া হয়েছে, স্প্যানিশ কোচ নিজেই সরে গেলেন।

৪৩ বছরের ফেরান্দোকে কেন সরিয়ে দিলেন সবুজ মেরুন কর্তারা? সমর্থকদের একাংশ অভিযোগ করছেন, কর্তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্লাবের অন্দরে যে কারণগুলি উঠে আসছে, সেগুলি হল, দলের রিজার্ভ বেঞ্চ তৈরি করতে পারেননি তরুণ কোচ, যিনি এর আগে এফসি গোয়ার কোচ ছিলেন।

ফেরান্দোকে সরিয়ে দেওয়ার মূল কারণ, তিনি দলের রিজার্ভ বেঞ্চ প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন। অথচ দলে তারকা ছিল। তিনি প্রথম একাদশ বদল করতে চাননি। ঘুরিয়ে ফিরিয়ে একই ফুটবলারদের ব্যবহার করেছেন। যার ফলে ওই তারকাদের চোট পাওয়ার পরে বিকল্প তৈরি করা যায়নি।

২৭ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চূর্ণ হওয়ার পরেই নিজের দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন ফেরান্দো। তিনি জানতেন নতুন বছরের শুরুতেই তাঁকে ছেঁটে ফেলা হবে। তাই তিনি আগে থাকতেই ক্লাবকে চিঠি দিয়ে সরে গিয়েছেন। তারপর গতবারের দল থেকে তিনি ছেঁটে ফেলেছিলেন রয় কৃষ্ণ, ম্যাকহুগের মতো তারকাদের। ফেরান্দো কামিন্স, সাদিকুদের আনার বিষয়ে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন, যাঁরাও সমানভাবে ব্যর্থ।

মোহনবাগানের টিডি ছিলেন হাবাস। তাঁকে ফেরান্দোর মাথার ওপর বসানো হয়েছিল। হাবাস এটিকে, এটিকে মোহনবাগান ও সেইসঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হলেন। হাবাসকে কোচ করার পিছনে দুটি আসল কারণ রয়েছে। এই প্রবীণ কোচের ম্যান ম্যানেজমেন্ট দারুণ। তিনি ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশে কাজ করতে পারেন। তিনি দলের রিজার্ভ বেঞ্চকেও সমানভাবে তৈরি করেন। হাবাসের ম্যাচ রিডিং ক্ষমতা দারুণ। তিনি দলের জুনিয়রদের পাশাপাশি বিদেশি তারকাদেরও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

সুপার কাপে মোহনবাগানের কোচ হিসেবে হাবাসের কাছে বড় পরীক্ষা। তিনি শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। তার মধ্যে আবার কলিঙ্গ সুপার কাপে ১৯ জানুয়ারি বড় ম্যাচও খেলতে হবে তাঁর দলকে। 


```