Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন সেলিব্রেশনের মানে কী? জবাবের ফাঁকে বাবার কসরত হাতেকলমে করে দেখালেন জকোভিচ-কন্যা তারা

এবার ইতিহাস রচনার লক্ষ্য নিয়ে এগচ্ছেন জকোভিচ। এবার জিততে হাসিল করবেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম, অষ্টম উইম্বলডন। একমাত্র রজার ফেডেরারই আটবার এই খেতাব জিতেছেন।

নতুন সেলিব্রেশনের মানে কী? জবাবের ফাঁকে বাবার কসরত হাতেকলমে করে দেখালেন জকোভিচ-কন্যা তারা

তারা ও নোভাক জকোভিচ

শেষ আপডেট: 6 July 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের তৃতীয় রাউন্ডে দেশোয়ালি প্রতিদ্বন্দ্বী কেচামানোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে পরের ধাপে এগলেন নোভাক জকোভিচ। খেললেন দাপটের সঙ্গে। দু’ঘণ্টার আগেই লড়াই খতম। ফল ৬-৩, ৬-০, ৬-৪।

এই জয়ের সুবাদে উইম্বলডনের ঘাস কোর্টে একশোর বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন জকোভিচ। তালিকায় তাঁর আগে নাম লিখিয়েছেন মাত্র দুজন—পুরুষদের মধ্যে রজার ফেডেরার আর মহিলাদের বিভাগে মার্টিনা নাভ্রাতিলোভা!

গতকালের ম্যাচে চিরাচরিত আগ্রাসী মেজাজে হাজির হন সার্বিয়ার তারকা। যদিও আপাত অর্থে নিস্তরঙ্গ ম্যাচের বলার মতো মুহূর্ত জন্ম নেয় লড়াই শেষে। যখন সঞ্চালকের প্রশ্নের উত্তরে নয়া সেলিব্রেশনের মানে বোঝাচ্ছিলেন জকোভিচ। ইদানীং, দু’হাত দু’দিকে বিশেষ ভঙ্গিতে রেখে কসরতের ঢঙে নিজেকে উজ্জীবিত করেন টেনিস তারকা। কী এর অর্থ? জকোভিচ বলেন, ‘আঞ্চলিক ভাষায় আমরা একে ‘পাম্পা’ বলে থাকি। ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় ‘পাম্প ইট আপ’। অর্থাৎ, ‘নিজেকে জিইয়ে রাখো’!’

ঠিক তখনই ক্যামেরাম্যান জকোভিচ-কন্যা তারার দিকে ক্যামেরা তাক করেন। আর দেখা যায়, ঠিক বাবার উৎসবের স্টাইল নকল করে দেখাচ্ছে ছোট্ট মেয়ে। এই দৃশ্য দেখে হাসি ধরে রাখতে পারেননি জোকার। হাততালিতে সরগরম হয়ে ওঠে অল ইংল্যান্ড ক্লাবও!

দেখুন ভিডিও:

প্রসঙ্গত, এবার ইতিহাস রচনার লক্ষ্য নিয়ে এগচ্ছেন জকোভিচ। এবার জিততে হাসিল করবেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম, অষ্টম উইম্বলডন। একমাত্র রজার ফেডেরারই আটবার এই খেতাব জিতেছেন। পাশপাশি চলতি উইম্বলডন জয় জকোভিচকে দিতে পারে সবচেয়ে বেশি বয়সী টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার সম্মান। ১৯৭২ সালে এই রেকর্ড গড়েছিলেন কেন রসওয়েল। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর।


```