Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘ট্রফির মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা হারিয়েছে পাকিস্তান’, নিরপেক্ষ বিশ্লেষণে অকপট আকমল 

চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই ভারত-পাকিস্তান-আইসিসির ত্রিপাক্ষিক মন কষাকষি চলছিল। দু'দেশের ক্রিকেট বোর্ডের বনিবনা হচ্ছিল না কিছুতেই। সেটা হতে পারে ভেন্যু নিয়ে, হতে পারে জার্সির গায়ে পাকিস্তান নাম খোদাই করা নিয়ে।

‘ট্রফির মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা হারিয়েছে পাকিস্তান’, নিরপেক্ষ বিশ্লেষণে অকপট আকমল 

কামরান আকমল

শেষ আপডেট: 12 March 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে আত্মদর্শন ঘটেছে। বেরিয়ে এসেছে দলের ছন্নছাড়া দশা। আর এই আয়না সামনে মেলে ধরেছে আইসিসি। ট্রফি সেলিব্রেশনের মঞ্চে রাজনৈতিক তরজায় গা না ভাসিয়ে পাকিস্তান ক্রিকেট টিমের নিরপেক্ষ সমালোচনাকেই বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল।

চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই ভারত-পাকিস্তান-আইসিসির ত্রিপাক্ষিক মন কষাকষি চলছিল। দু'দেশের ক্রিকেট বোর্ডের বনিবনা হচ্ছিল না কিছুতেই। সেটা হতে পারে ভেন্যু নিয়ে, হতে পারে জার্সির গায়ে পাকিস্তান নাম খোদাই করা নিয়ে।

আর এই বিতর্কের ধারা বজায় থাকে শেষপাতেও। যখন সবকিছু চুকেবুকে গিয়েছে, টুর্নামেন্ট জিতে নিয়েছে ভারত, তখনও পোডিয়ামে আয়োজক দেশের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। এই নিয়ে রহস্য ঘনীভূত হলে বিবৃতি জারি করে পিসিবি৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়, চেয়ারম্যান মহসিন নাকভি দুবাই উড়ে যাননি ঠিকই। কিন্তু পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে হাজির হয়েছিলেন টুর্নামেন্টের ডিরেক্টর সুমাইর আহমেদ সইদ৷ অথচ তাঁকে ট্রফি উত্তোলন মঞ্চে আইসিসির তরফে ডাকা হয়নি।

এই নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে পিসিবি-আইসিসির মধ্যে। যদিও একে খুব একটা আমল দিতে রাজি নন কামরান আকমল। প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘স্টেজে কাউকে দাঁড় করানোর যোগ্যতাই পাকিস্তানের নেই। আইসিসি সামনে আয়না তুলে ধরেছে। আমরা ভাল ক্রিকেট খেলিনি৷ ছোটখাট দল আমাদের হারিয়ে দিচ্ছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে তাই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু আমরা যদি এভাবে খেলি তাহলে এমনই ব্যবহার পাব। কেউ কোনও সম্মানই দেবে না।’


```