
ফাইল ছবি
শেষ আপডেট: 19 February 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ন্যাশনাল গেমসে সোনা জিতেছিলেন। স্বপ্ন ছিল আরও অনেক ইভেন্টে দেশের নাম উজ্জ্বল করার। কিন্তু ট্রেনিংয়ের সময়ে মর্মান্তিক পরিণতি হল ভারতীয় অ্যাথলিটের। ঘাড়ে ভারী রড পড়ে মৃত্যু হয়েছে তাঁর। রাজস্থানে ঘটেছে এই ঘটনা।
ওয়েট লিফট করতে গিয়েই 'সব শেষ'। ট্রেনারের চোখের সামনেই প্রাণ হারাতে হল ভারতীয় অ্যাথলিট ইয়াস্তিকা আচার্যকে। জিমে ট্রেনিং করার সময়ে তাঁর ঘাড়ে পড়ে যায় ২৭০ কেজির রড! সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ইয়াস্তিকাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজস্থানের বিকানেরে থাকতেন ইয়াস্তিকা। তাঁর বয়স মাত্র ১৭। পুলিশ জানিয়েছে, ওয়েট লিফটিংয়ের ট্রেনিং চলছি জিমে। সেই সময়ে আচমকা ওজন তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অ্যাথলিট। ২৭০ কেজি ওজনের রড সরাসরি তাঁর ঘাড়ে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াস্তিকার ঘাড়ে ভেঙে গেছিল। ইয়াস্তিকার ট্রেনারও এই ঘটনায় সামান্য আহত হয়েছেন।
⚠️ disturbing visual ⚠️ #Rajasthan: Powerlifter Yashtika Acharya (17 years old) died in the #gym in #Bikaner. While lifting 270 kg weight, the rod fell on her and her neck bone broke. pic.twitter.com/d7SP0QAxSx
— Siraj Noorani (@sirajnoorani) February 19, 2025
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত অ্যাথলিটের পরিবারের তরফে কোনও মামলা দায়ের করা হয়নি। তাঁরা কোনও অভিযোগ করেননি। এদিকে ময়নাতদন্তের পর ইয়াস্তিকার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইয়াস্তিকার মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের ক্রীড়া বিভাগে। সকলেই বলছেন, এত অল্প বয়সে তিনি যে উচ্চতা স্পর্শ করেছিলেন তা সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতে আরও উঁচুতে উঠতে পারতেন তিনি। তবে একটা ঘটনা সব শেষ করে দিল।