Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

পিঠে ব্যাগ, হাতে ব্যাট, হন্যে হয়ে হোটেলে দৌড়াচ্ছেন রাহানে, হলটা কী নাইট অধিনায়কের?

কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের একটি ভিডিও এখন ভাইরাল। হোটেলের লনে প্রাণপণে দৌড়াতে দেখা যাচ্ছে তাঁকে, হাতে ব্যাট ও কাঁধে ব্যাগ!

পিঠে ব্যাগ, হাতে ব্যাট, হন্যে হয়ে হোটেলে দৌড়াচ্ছেন রাহানে, হলটা কী নাইট অধিনায়কের?

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 March 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের একটি ভিডিও এখন ভাইরাল। হোটেলের লনে প্রাণপণে দৌড়াতে দেখা যাচ্ছে তাঁকে, হাতে ব্যাট ও কাঁধে ব্যাগ! দাবি করা হচ্ছে, দলের বাস তাঁকে রেখেই চলে যাচ্ছিল, আর সেটিই ধরার জন্য ছুটছিলেন রাহানে। তবে ভিডিয়োটি ঠিক কবে তোলা হয়েছে, তা নিশ্চিত নয়।  

রাহানের এই দৌড় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন, এটি নিছকই কাকতালীয় মুহূর্ত, আবার অনেকেই মজা করে বলছেন, অধিনায়ক হয়েও তাঁকে রেখে বাস চলে গেল! ভিডিওয় দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে থাকা রাহানে হঠাৎই দ্রুতগতিতে দৌড়তে শুরু করেন, যা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।  

শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। তবে আবহাওয়া নিয়ে চিন্তার মেঘ কাটছে না। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, কখনও রোদ, কখনও বৃষ্টি। শুক্রবারও অনুশীলনে ব্যাঘাত ঘটেছিল বৃষ্টির কারণে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম, যা ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা আশার আলো জাগিয়েছে। এখন দেখার, ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয় নাকি প্রকৃতি কোনও চমক দেখায়!


```