Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১৭ বছরের সম্পর্ক, টোকিওর মঞ্চে বিয়ের প্রস্তাব কোচের, হেরেও ‘হ্যাঁ’ আর্জেন্তিনার ফেন্সারের

দ্য ওয়াল ব্যুরো: পরাজয়ের জ্বালা ভুলিয়ে দিল বিয়ের প্রস্তাব। তাও লোকচক্ষুর আড়ালে নয়, একাধিক টিভি ক্যামেরার সামনে। আর্জেন্তিনার ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মরিস অলিম্পিকের আসরে বিয়ের প্রস্তাব স্বীকার করলেন দীর্ঘদিনের সঙ্গী  ও কোচ লুকাস সসেড

১৭ বছরের সম্পর্ক, টোকিওর মঞ্চে বিয়ের প্রস্তাব কোচের, হেরেও ‘হ্যাঁ’ আর্জেন্তিনার ফেন্সারের

শেষ আপডেট: 27 July 2021 05:47

দ্য ওয়াল ব্যুরো: পরাজয়ের জ্বালা ভুলিয়ে দিল বিয়ের প্রস্তাব। তাও লোকচক্ষুর আড়ালে নয়, একাধিক টিভি ক্যামেরার সামনে। আর্জেন্তিনার ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মরিস অলিম্পিকের আসরে বিয়ের প্রস্তাব স্বীকার করলেন দীর্ঘদিনের সঙ্গী  ও কোচ লুকাস সসেডোর। তৃতীয়বার অলিম্পিকের মঞ্চে এসে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় হয়েছেন মারিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঝরে পড়ছিল হতাশার সুর। ঠিক তখনই তাঁর পিছনে এসে দাঁড়ালেন কোচ। হাতে একটা চিরকুট, যাতে লেখা, আমায় বিয়ে করতে চাও? হাঁটু গেড়ে বসে সসেডো বলেন, ‘হ্যাঁ’ বলো না, এতগুলো লোক আমাদের দেখছে! ২০১০-এ প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরেও একই ভাবে মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে চমক দিয়েছিলেন সসেডো। সেবার মারিয়া বলেছিলেন, এটা কি মস্করা না অন্য কিছু? কিন্তু তখন সাড়া না দিলেও এবার ‘না’ বলতে পারলেন না তিনি। ১১ বছর পর তিনি ‘হ্যাঁ ‘ বলে দিলেন। সসেডোর সঙ্গে ১৭ বছর সম্পর্ককে সিলমোহর দিলেন। বললেন, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। নিজেকেই বলি, ওহ,  ঈশ্বর। আমরা দারুণ বন্ধু। সুখী। ঝগড়াঝাটি করি, আবার সব মিটে যায়। আর্জেন্তিনায় ফিরে ধুমধাম করে সেলিব্রেট করব। বলাই যায়, মেয়েদের ইভেন্ট হাঙ্গেরির আন্না মার্টনের কাছে ১৫-১২য় হেরেও শেষ পর্যন্ত দিনটা বিরাট খুশিতে রঙিন হয়ে গেল মারিয়ার। সসেডো বলেছেন, ওকে ভালবাসি। হেরে ওকে হতাশ হতে দেখে ভাবলাম, হয়তো বিয়ের প্রস্তাব ওর হতাশা কাটিয়ে দেবে,  তাই চিরকুট লিখে ফেললাম। কিন্তু ও জিতলে আমি অপেক্ষা করতাম। এটাই প্রথম নয়, রবিবার জার্মান ফুটবলার ম্যাক্স ক্রুসও সৌদি আরবের বিরুদ্ধে দলের ৩-২ ফলে জয়ের পর লাইভ টিভিতে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেন, সাড়াও পান।    

```