Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের লন্ডন যাচ্ছেন সৌরভ, ‘ভারত ভয়ে খেলল না’, ব্রিটিশ কর্তার তিরে হাওয়া গরম

দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল ঘোষিত হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কেননা অনেক আর্থিক লোকসান হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। যদিও দুইপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই খেলা বাতিল হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইসিবি-র বিষয়টি গুরুত

ফের লন্ডন যাচ্ছেন সৌরভ, ‘ভারত ভয়ে খেলল না’, ব্রিটিশ কর্তার তিরে হাওয়া গরম

শেষ আপডেট: 10 September 2021 14:48

দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল ঘোষিত হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কেননা অনেক আর্থিক লোকসান হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। যদিও দুইপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই খেলা বাতিল হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইসিবি-র বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করছে। বিসিসিআই-র তরফ থেকে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ২২ সেপ্টেম্বর লন্ডন উড়ে যাচ্ছেন। তিনি ইসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচ কবে আবার করা যায়, সেই নিয়ে আলোচনা হবে। আরও পড়ুন: পরে হতে পারে ম্যাঞ্চেস্টার টেস্ট, ম্যাচ বাতিলে ২০০ কোটি ক্ষতি ইংল্যান্ড বোর্ডের মনে করা হচ্ছে, দুটি টেস্ট ম্যাচের আরও একটি সিরিজ হতে পারে দুটি দলের মধ্যে। একটি টেস্ট তার মধ্যে হতে পারে আমেদাবাদে। এদিকে, ইসিবি কর্তারা যে ম্যাচ বাতিল হওয়ায় অখুশি, সেটি বুঝিয়ে দিয়েছেন। ভারতীয় শিবিরের মোট চারজন করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় টেস্ট খেলতে চাননি ক্রিকেটাররা। যদিও ইসিবি-র মুখ্য কার্যনির্বাহী টম হ্যারিসন এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, এই টেস্ট ম্যাচ যে বাতিল হল, তা শুধুমাত্র কোভিডের কারণে নয়, এর পিছনে অন্য কারণও রয়েছে। কর্তাটির ধারণা, ভারতীয় দলের প্রস্তুতির অভাব ছিল, সেটি তাদের পিছু হটার কারণ। হ্যারিসন বলেন, ‘‘অত্যন্ত দুঃখের দিন এটা। সমর্থকদের কথা ভেবে খারাপ লাগছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ। বৃহস্পতিবার দুপুরেই আমরা বুঝে যাই, ভারতীয় দল স্রেফ ভয়ে খেলতে চাইছে না। কোভিড নিয়ে কোনও বাড়াবাড়ি হয়নি। ওদের ফিজিওর কোভিড হওয়ার পর বাকিদের কী হতে পারে, শুধু এই ভয় থেকে ওরা ম্যাচটা খেলল না। হ্যারিসন আরও জানান, ‘‘এরপর সারা দিন ধরে আমরা নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছি। যাতে ভারতীয় দলের বিন্দুমাত্র অসুবিধা না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। এমনকি কোভিড বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসে আমরা ভারতীয় দলের সঙ্গে কথা বলিয়েছি। কিন্তু খেলবে না বলে ওরা জেদ ধরে বসেছিল, এগুলি মানা যায় না।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```