Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Virat Kohli Injury: নাগপুরে খেলবেন না বিরাট কোহলি, বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

এদিকে ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভিড় দেখতে পাওয়া যায়।

Virat Kohli Injury: নাগপুরে খেলবেন না বিরাট কোহলি, বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 6 February 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো : ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে প্রথম ম্যাচের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। 

ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে একটা শতরান দেখার অপেক্ষায় সময় কাটাচ্ছিলেন। কিন্তু, টসের পরই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দেন যে কোহলি এই ম্যাচটা খেলতে পারবেন না। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অনুশীলন করার সময় তাঁর ডান হাঁটুতে চোট লেগেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই খবর ভারতীয় শিবিরে কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে।

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ :

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মহম্মদ সামি।

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম একাদশ :

বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং সাকিব মেহমুদ।

এদিকে ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভিড় দেখতে পাওয়া যায়। সেই ভিড়ের মধ্যে এমন একজনকে দেখতে পাওয়া গেল, যাঁকে দেখতে একেবারে বিরাট কোহলির মতোই। নাম হ্যারি কোহলি। থাকেন হিমাচল প্রদেশের মানালিতে। হ্যারি বললেন, 'সবচেয়ে আগে তো আমি ভারতীয় ক্রিকেট দলকে আগাম অভিনন্দন জানাতে চাই। নাগপুরে আমরা প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামছি। আমার খুব ভাল লাগছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটে একদিনের ম্যাচ খেলবে। এই তিনটে ম্যাচই আমি স্টেডিয়ামে বসে উপভোগ করতে চাই।'

সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'গোটা ভারতীয় ক্রিকেট দলকেই আমি শুভেচ্ছা জানাতে চাই। আপনারা ভাল করে খেলুন। দলকে জেতান। আমার মনে হচ্ছে, আজকের এই ম্যাচে বিরাট কোহলিও সেঞ্চুরি হাঁকাতে পারবেন। যদি কোহলির ব্যাটে রান আসে, গোটা দল ভাল খেলতে পারে, তাহলে আমার খুব ভাল লাগবে।'

হ্যারির কথায়, 'আমি বিরাট কোহলির ম্যাচ দেখতে খুব ভালবাসি। বলতে পারেন একেবারে অন্ধ ভক্ত। বিরাট যেখানেই খেলেন, সেখানেই আমি যাওয়ার চেষ্টা করি। আজও কোহলিকে চিয়ার করতে, দেশকে চিয়ার করতে, টিম ইন্ডিয়াকে চিয়ার করতে আমি নাগপুরে এসেছি।' 


```