Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

আজহারকে টপকে গেলেন কোহলি, ধোনির শহরে বিরাট রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু তাতে কী! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরল রেকর্ড গড়ে ফেললেন বিরাট। ভেঙে দিলেন অধিনায়ক হিসেবে মহম্মদ

আজহারকে টপকে গেলেন কোহলি, ধোনির শহরে বিরাট রেকর্ড

শেষ আপডেট: 21 October 2019 15:14

দ্য ওয়াল ব্যুরো: রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু তাতে কী! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরল রেকর্ড গড়ে ফেললেন বিরাট। ভেঙে দিলেন অধিনায়ক হিসেবে মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড। কী রেকর্ড? নিজের কেরিয়ারে সাতবার বিপক্ষকে ফলো অন করিয়েছিলেন আজহার। । এত দিন আজহারই ছিলেন শীর্ষে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট ছুঁয়ে ফেললেন আট টেস্টে ফলো অন করানোর মাইল ফলক। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে পাঁচটি টেস্টে ফলো অন করিয়েছিলেন। অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংখ্যাটা ছিল চার। সেখানে অধিনায়ক হিসেবে ৫১তম টেস্টে বিরাটের ঝুলিতে আটটি ফলো অন। বিশাখাপত্তনম ও পুণের মতোই রাঁচিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। রোহিত শর্মার ২১২, অজিঙ্কে রাহানের ১১৫ এবং রবীন্দ্র জাদেজার ৫১ রানের সৌজন্যে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত। রাহানের সেঞ্চুরির পরেই ৯ উইকেটে ৪৯৭ রানে ডিক্লিয়ার দেয় ভারত। ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু উমেশ যাদব, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং শাবাজ নাদিমের বোলিং-এর সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ১৬২ রানে সব উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। ফলো অন দেন বিরাট। দ্বিতীয় ইনিংসেও একই দশা হয় তাদের। ১৩২ রানে আট উইকেট হারিয়েছে তারা। এখনও ভারতের রানে  পৌঁছতে দু’উইকেটে ২০৩ দরকার। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা কার্যত সময়ের অপেক্ষা। একই সঙ্গে ধোনির শহরে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড হয়ে গেল বিরাটের।
পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা

```