Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিষন্ন বিরাট, আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে বললেন, আত্মমর্যাদার জন্য খেলেছে বেঙ্গালুরু

যে ম্যাচে বিরাট রান পাননি, সেই ম্যাচেই হেরেছে আরসিবি। এবার বিদায়ের পরে বেঙ্গালুরুর ড্রেসিংরুমের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

বিষন্ন বিরাট, আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে বললেন, আত্মমর্যাদার জন্য খেলেছে বেঙ্গালুরু

শেষ আপডেট: 23 May 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: গত ১৭ বছর ধরে একই ছবি। বদল আর হচ্ছে না। সেই বিষন্ন সাজঘর। এমন একটা মুহূর্ত যেখানে পিন পড়লেও শব্দ শোনা যায়।

বুধবার ম্যাচ শেষেও সেটি দেখা গিয়েছে। রাজস্থান রয়্যালসের কাছে আইপিএল এলিমিনেটরে হেরে যাওয়ার পরে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে হারের পরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আইপিএলে কি আর চ্যাম্পিয়নই হবে না বেঙ্গালুরু।

যে দলটি এবার সাদামাঠা শুরু করার পরে ছন্দে ফেরে মূলত কোহলির জন্যই। কিং কোহলির ব্যাটিংয়ে আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু যে ম্যাচে বিরাট রান পাননি, সেই ম্যাচেই হেরেছে আরসিবি। এবার বিদায়ের পরে বেঙ্গালুরুর ড্রেসিংরুমের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওতে দেখা মিলেছে একরাশ হতাশার ছবি।

গ্লেন ম্যাক্সওয়েল ড্রেসিংরুমের দরজায় ধাক্কা মারছেন। কোহলির শূন্য দৃষ্টি, পাশাপাশি দলের বাকি সতীর্থরা জটলা করে নিজেদের ব্যর্থতার কারণ খুঁজতে ব্যস্ত। কিসের কারণে ফের ব্যর্থতা? কোহলি বলছেন, বেঙ্গালুরু খেলেছে নিজেদের আত্মমর্যাদার জন্য। আমরা সাধারণভাবে শুরু করার পরে টুর্নামেন্ট যত এগিয়েছে, তত ভাল খেলেছি। কিন্তু আসল দিনে যেরকম পারফরম্যান্স করতে হয়, সেটিতে আমরা ব্যর্থ।

বেঙ্গালুরু বিদায়ের পরে বহু যুদ্ধের নায়ক দীনেশ কার্তিক অবসরই নিয়ে ফেলেছেন। তিনি এবার থেকে ধারাভাষ্য দেওয়ার কাজই করবেন। এবার কার্তিক যতটুকু সুযোগ পেয়েছেন, প্রতি ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্স করে দেখিয়েছেন। কম বলে বেশি রান করে দলের আস্কিং রেট ঠিক রেখেছিলেন।


```