Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

‘কোহলি কেন সর্বকালের সেরা, বারবার প্রমাণ করছে’, বিশ্বকাপের মধ্যেই বিরাট-বন্দনা ভিভের

আগেও স্যার ভিভের মুখে শোনা গিয়েছে বিরাট-স্তূতি। এমনকী বিরাটও বিভিন্ন সাক্ষাৎকারে ভিভের কথা বলেছেন। যা থেকে স্পষ্ট, দু'জন দু'জনের প্রতি কতটা শ্রদ্ধাশীল।

‘কোহলি কেন সর্বকালের সেরা, বারবার প্রমাণ করছে’, বিশ্বকাপের মধ্যেই বিরাট-বন্দনা ভিভের

শেষ আপডেট: 9 November 2023 20:48

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট সাম্রাজ্যে তাঁরা দু'জনেই 'কিং'। একজন ভিভ রিচার্ডস, অন্যজন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসে দুই অনন্য নক্ষত্র। বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ফের একবার ভারতীয় তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এই ঘটনা নতুন নয়। আগেও স্যার ভিভের মুখে শোনা গিয়েছে বিরাট-স্তূতি। এমনকী বিরাটও বিভিন্ন সাক্ষাৎকারে ভিভের কথা বলেছেন। যা থেকে স্পষ্ট, দু'জন দু'জনের প্রতি কতটা শ্রদ্ধাশীল।

বিশ্বকাপের মধ্যে ফের একবার কোহলিকে 'বিরাট' প্রসংশায় ভরিয়ে দিলেন ভিভ। আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে একটি লেখায় বিরাটের প্রসঙ্গ টেনে এনেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের 'স্বর্ণযুগ'-এ তারকা। ভিভ বলেন যে, বহুদিন ধরে বিরাটের ভক্ত তিনি। এই ভারতীয় তারকা বারবার প্রমাণ করে চলেছে কেন সে অন্যতম সর্বকালের সেরা ক্রিকেটার । 

শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট যেভাবে বিরাটকে সাপোর্ট করে গেছে ও পাশে থেকেছে তা অভাবনীয়। বিরাট ফিরে এসে দেখিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট ভুল করেনি। উল্লেখ্য একটা দীর্ঘ সময় বিরাটের ব্যাটে রান ছিল না। দেশের ভিতরে-বাইরে বারবার সমালোচিত হয়েছে ও। কেন বিসিসিআই বিরাটের জায়গায় অন্য ক্রিকেটারকে সুযোগ দিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সমালোচকদের মুখে নয়, নিজের ব্যাট দিয়ে জবাব দিয়েছেন বিরাট। এই প্রসঙ্গে ভিভ বলেন, 'বিশ্বকাপের আগে একটা কঠিন সময়ে মধ্যে দিয়ে গেছে বিরাট। অনেকেই কোহলির মুন্ডুপাত করতেও ছাড়েনি।' 

এরপরই ভিভ যোগ করেন, ওই কঠিন সময়ে বিরাটকে অনেকে সাপোর্ট করেছেন। বিরাটের ফিরে আসার পিছনে অবশ্যই সেইসব মানুষের কৃতিত্ব আছে। ক্যারিবিয়ান কিংবদন্তির কথায়, 'বিরাট এমন একজন ক্রিকেটার যে খুব কম সময়ে ফিরে এসেছে এবং এভাবে খেলে যাচ্ছে। অনেকেই বলেন, ফর্ম অস্থায়ী কিন্তু বিরাট ভুল প্রমাণ করেছে।' বিরাটের এভাবে ফিরে আসার পিছনে অবশ্যই তার মানসিক শক্তি বড় ভূমিকা নিয়েছে, মত ভিভের।

ভিভ বলেন, 'বিরাট একজন দক্ষ ব্যক্তি। অন্যান্যদের থেকে বিরাটকে যে বিষয়টা আলাদা করে তা হল তার মানসিক শক্তি। অতীতে আমি বিরাটের সঙ্গে যখনই কিছু নিয়ে আলোচনা করেছি, সবসময়ই তার মানসিক শক্তি স্পষ্ট হয়েছে। খুব কম খেলোয়াড় বা মানুষ এমনভাবে তৈরি হয়।' 

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৮ ম্যাচে ৫৪৩ রান করেছেন তিনি। দু'টি সেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। সেঞ্চুরির হিসেবে ছুঁয়ে ফেলেছেন শচীন তেন্ডুলকারকে। দুই কিংবদন্তিরই একদিনে ক্রিকেটে ৪৯টি করে সেঞ্চুরি হয়ে গেছে।


```