Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভিনেশের লড়াই স্বীকৃতি পেল না, আন্তর্জাতিক আদালত দঙ্গল কন্যার আবেদন খারিজ করে দিল

প্যারিসের আন্তর্জাতিক আদালত শেষমেশ দঙ্গল কন্যার আবেদন খারিজ করে দিয়েছে বুধবারই।

ভিনেশের লড়াই স্বীকৃতি পেল না, আন্তর্জাতিক আদালত দঙ্গল কন্যার আবেদন খারিজ করে দিল

ভিনেশ ফোগত

শেষ আপডেট: 14 August 2024 22:41

দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগত কি রুপো পাবেন? লাখ টাকার প্রশ্নটা এতদিন ঘোরাফেরা করছিল। প্যারিসের আন্তর্জাতিক আদালত শেষমেশ দঙ্গল কন্যার আবেদন খারিজ করে দিয়েছে বুধবারই।

ভিনেশ যে রুপো পেতে পারেন, সেই বিষয়ে জোরের সঙ্গে জানিয়েছিলেন ভারতের দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। তাঁরা আন্তর্জাতিক আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন, কেন ভিনেশকে রুপো দেওয়া হবে না? তাঁরা সমস্বরে জানিয়েছেন, ভিনেশ সারা টুর্নামেন্টে যোগ্যতার সঙ্গে এগিয়েছেন। তিনি কোনও ছলচাতুরির আশ্রয় নেননি। তাঁর বিষয়টি বিবেচনা করা উচিত। কিন্তু সেই আবেদন বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। তারা বলে দিল ভিণেশের রুপোর আবেদন গ্রাহ্য হবে না।

ভারতের বিশিষ্ট দুই আইনজীবীর কথা মন দিয়ে শুনেছিলেন আন্তর্জাতিক আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ বলেছিলেন, ‘‘ভিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই। ভিনেশ যথেষ্ট যোগ্য, কিন্তু নিয়মের বাইরে তো কেউ নন। কারণ অলিম্পিক্সের মতো মেগা আসরে নিয়মের তারতম্য করা যায় না। আর তাছাড়া এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এক সেকেন্ডের একশোভাগের হিসেব নির্ধারণ করে সোনা দেওয়া হয়েছে, সেখানে অন্য নিয়ম চলে কী করে!’’

আইওসি প্রধান যে এবারের অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের কথা বলেছিলেন, সেটি পরিষ্কার। এবার ১০০ মিটারে নোয়া রাইলস জিতেছেন কিশানে থম্পসনকে হারিয়ে। লাইলস ও কিশানে দু’জনেই ৯.৭৯ সেকেন্ড সময় করেছেন, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের বিচারে নোয়া বাজিমাত করেছেন। দুই আইনজীবীর সঙ্গে ছিলেন প্যারিসেরও চার আইনজীবী। মোট ছ’জন সওয়াল করেছিলেন ভিনেশের হয়ে। এও জানানো হয়েছে, ভিনেশকে যৌথভাবে রুপো দেওয়া হোক। তিনি দুই কেজি ওজন সততার সঙ্গে কমাতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। এটা নিয়েই বিতর্ক ছিল। তাঁকে ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্টের ফাইনালে নামতে দেওয়া হয়নি।

ভিনেসের পক্ষে যে দুই নামী আইনজীবী লড়েছেন তাঁরাও কিন্তু আশাবাদী ছিলেন, রায় ভারতীয় কুস্তিগিরের পক্ষেই যাবে। ভিনেশ একই দিনে তিন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল গিয়েছিলেন। তারমধ্যে তিনি হারান জাপানের ইউকি সুসাকিকে। যিনি বিশ্বের শীর্ষ কুস্তিগিরের অন্যতম। সুসাকি হেরে গিয়ে কিভাবে রিপলচেজে খেললেন, সেটিও বড় প্রশ্ন। বিশ্ব কুস্তি সংস্থার এই নিয়ম ভিনেশের পক্ষে যেতে পারে বলে মনে করা হয়। নিয়মের ভুল বিশ্ব কুস্তি সংস্থার কর্তাদের। হেরে যাওয়া কুস্তিগির কখনও রিপলচেজে খেলতে পারেন না। এই নিয়ম যদি হতে পারে তা হলে একই ইভেন্টে দুজন রুপো পাবেন না কেন সেটাই ব্যাখ্যা দিয়েছিলেন হরিশ সালভের মতো নামী আইনজীবীরা।

শেষমেশ প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে কুস্তির অগ্নিকন্যাকে।


```