Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রুপো কি পেতে পারেন? আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ ভিনেশ

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দিয়েছে, নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়।

রুপো কি পেতে পারেন? আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ ভিনেশ

ভিনেশ ফোগাত

শেষ আপডেট: 8 August 2024 00:22

দ্য ওয়াল ব্যুরো: তিনি ইতিহাস তৈরি করে কুস্তির ৫০ কেজির ফাইনালে উঠেছিলেন। কিন্তু বেশি ওজন থাকায় তাঁকে বাতিল করা হয়েছে। ভিনেশ ফোগাতকে নিয়ে বিশ্বজুড়ে এখন চর্চা। তিনিই এবার রূপো দাবি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার তাঁর করা মামলার রায় দেবে আদালত। 

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দিয়েছে, নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। তাই ফাইনালের আগে ভিনেশের ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে তাঁকে খেলতে দেওয়া হবে না। যদিও হাল ছাড়ছেন না ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, ফাইনাল পর্যন্ত ওজন নিয়ে সমস্যা ছিল না। কিন্তু তারপরই তাঁকে বাতিল করা হল। এই প্রেক্ষিতে তাঁকে রুপো দেওয়াই উচিত। বৃহস্পতিবারই তাঁর মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে  আন্তর্জাতিক ক্রীড়া আদালত। 

বুধবার রাতেই ফাইনালে নামার কথা ছিল তাঁর। কিন্তু সকালে ওজন মাপার সময়ে ৫০ কেজি বিভাগে খেলার জন্য যে ওজন থাকার কথা, অর্থাৎ ৫০ কেজি, তার থেকে ১০০ গ্রাম বেশি ছিল তাঁর ওজন। এই কারণে বাদ পড়েন তিনি। তবে ওজন কমানোর জন্য এক রাতে অনেক চেষ্টা করেন ফোগত। চুল কাটা থেকে শুরু করে রক্ত বের করে দেওয়া, সবই করেছিলেন। শেষে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখন তিনি তাকিয়ে বৃহস্পতিবারের রায়ের দিকে। 

আদালত তাঁর পক্ষে রায় দিল অলিম্পিক্স পদক পেতে পারেন ভিনেশ। অনেক সময়ই কোনও ক্রীড়াবিদ অভিযোগ করলে তাঁর পক্ষেই রায় দেয় আদালত। অবশ্য এখানে কী প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে তা অবশ্য এখনও বোঝা যাচ্ছে না। কারণ ওজন বেশি থাকার বিষয়টি মেনেই নিয়েছেন ভিনেশ। আসলে তিনি ১০০ গ্রাম ওজন কমানোর জন্য সময়ও চেয়েছিলেন। কিন্তু তা তাঁকে দেওয়া হয়নি। 


```