Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

IPL 2025: ‘কিপারের ভুলের মাশুল বোলার কেন গুনবেন?’ ক্রিকেটের আইন নিয়ে প্রশ্ন তুললেন বরুণ

বিরতির পর হায়দরাবাদ মাঠে নামার পর সপ্তম ওভারে বল করতে আসেন জিসান আনসারি। সেই ওভারের পঞ্চম বলে মারা শট মিস হিট হয়ে চলে যায় প্যাট কামিন্সের হাতে। আউট হন রিকেলটন।

IPL 2025: ‘কিপারের ভুলের মাশুল বোলার কেন গুনবেন?’ ক্রিকেটের আইন নিয়ে প্রশ্ন তুললেন বরুণ

বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 18 April 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: উইকেটকিপারের ভুলের মাশুল কেন একজন বোলারকে গুনতে হবে? ক্রিকেটের চালু আইন নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী।

বিতর্কের কেন্দ্রে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। যেখানে মুম্বইয়ের ব্যাটসম্যান রায়ান রিকেলটনের আউটকে ঘিরে প্রশ্ন ওঠে। হায়দরাবাদ কিপার হেনরিখ ক্লাসেন নিয়ম ভাঙায় ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পরেও ফের ক্রিজে ফিরে আসেন রিকেলটন। মাঠের আম্পায়ার আউট বলার পরেও থার্ড আম্পায়ারের নির্দেশ ফেরৎ আসেন তিনি।

বিরতির পর হায়দরাবাদ মাঠে নামার পর সপ্তম ওভারে বল করতে আসেন জিসান আনসারি। সেই ওভারের পঞ্চম বলে মারা শট মিস হিট হয়ে চলে যায় প্যাট কামিন্সের হাতে। আউট হন রিকেলটন। ডাগ আউটেও ফিরে যান তিনি। কিন্তু পরে জানা যায় ওটা নো বল ছিল। তার কারণ রিকেলটন মারার আগে উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাভস উইকেটের আগে সরে এসেছিল। নিয়ম অনুযায়ী এটা আউট। মাঠের আম্পায়ার দেখতে পাননি ঠিকই৷ কিন্তু গোটা বিষয়টি থার্ড আম্পায়ারের চোখ এড়ায়নি। তাই তাঁর নির্দেশেই মাঠে ফিরে আসেন মুম্বইয়ের ব্যাটসম্যান৷ পাশাপাশি নো বল-ও ঘোষিত হয়।

এই প্রেক্ষিতেই এক্স-হ্যান্ডেলে সরব হন বরুণ চক্রবর্তী। লেখেন, ‘যদি কিপারের গ্লাভস স্ট্যাম্পের আগে চলে আসে, তাহলে ডেলিভারিকে নো বল নয়, ডেড বল বলা উচিত৷ এই নিয়ে উইকেটরক্ষককেও সতর্ক করা প্রয়োজন৷ যাতে তিনি আর এই ভুল না করেন। এর জন্য নো বল এবং ফ্রি হিট দেওয়াটা ঠিক নয়! বোলার কী করল? ভালমতো ভাবা প্রয়োজন! আপনারা কী মনে করেন?’

গোটা ইস্যুতে কী বলছে ক্রিকেটের নিয়ম? এমসিসি আইন অনুযায়ী, বোলার বল ছোড়ার পর দুটি ক্ষেত্রে উইকেটকিপারকে পুরোপুরিভাবে উইকেটের পেছনে দাঁড়াতে হয়। এক: যতক্ষণ পর্যন্ত না বল ব্যাটসম্যানের ব্যাট কিংবা শরীর স্পর্শ করছে। দুই: স্ট্রাইকার রানের জন্য দৌড় দিচ্ছে। এর অন্যথা হলে, নিয়মভঙ্গ হলে আম্পায়ারের নো-বল ডাকার স্বাধীনতা রয়েছে। মুম্বই-হায়দরাবাদ ম্যাচের উদ্দিষ্ট ঘটনায় এই নিয়মই মানা হয়। যার দিকে আঙুল তুলেছেন বরুণ৷


```