Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বৈশালীর হ্যান্ডশেক ফিরিয়েছিলেন উজবেক দাবাড়ু, চকোলেট-ফুল উপহার দিয়ে মেটালেন বিতর্ক

দিনকয়েক আগে (২৭ জানুয়ারি) টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হন বৈশালী-ইয়াকুবয়েভ। ম্যাচ শুরুর আগে করমর্দনই রীতি। আর সেই রীতি মেনেই হাত বড়িয়ে দেন বৈশালী। কিন্তু উজবেকিস্তানের দাবাড়ু তা প্রত্যাখ্যান করেন।

বৈশালীর হ্যান্ডশেক ফিরিয়েছিলেন উজবেক দাবাড়ু, চকোলেট-ফুল উপহার দিয়ে মেটালেন বিতর্ক

ইয়াকুবয়েভ-বৈশালী

শেষ আপডেট: 31 January 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক দানা বেঁধেছিল হ্যান্ডশেক প্রত্যাখ্যানের সূত্র ধরে। আর তা শেষ হল ফুল, চকোলেট উপহার দিয়ে। উজবেক গ্র্যান্ডমাস্টার নর্ডিবেক ইয়াকুবয়েভ ও ভারতের মহিলা দাবাড়ু রমেশবাবু বৈশালীর মধ্যে ঘনিয়ে ওঠা বিতর্কের অবসান ঘটল বন্ধুত্ব ও মৈত্রীর রেশ টেনে।

দিনকয়েক আগে (২৭ জানুয়ারি) টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হন বৈশালী-ইয়াকুবয়েভ। ম্যাচ শুরুর আগে করমর্দনই রীতি। আর সেই রীতি মেনেই হাত বড়িয়ে দেন বৈশালী। কিন্তু উজবেকিস্তানের দাবাড়ু তা প্রত্যাখ্যান করেন। তাই তাঁর হাত না মেলানোর ছোট্ট ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘরে-বাইরে প্রবল বিতর্কের মুখে পড়েন ইয়াকুবয়েভ। যিনি ধর্মমতে মুসলিম। তাই ম্যাচের শেষে নিজের এক-হ্যান্ডেলে তিনি জানান, ইসলামে ভিন্ন ধর্মের মহিলার স্পর্শ মানা। তাই হ্যান্ডশেক করতে চাননি।

এই জবাবদিহির পর বিতর্ক আরও ঘনীভূত হয়। শেষমেশ ঝামেলা মেটাতে ব্যক্তিগতভাবে বৈশালীর সঙ্গে দেখা করেন ইয়াকুবয়েভ। এবং তাঁকে চকোলেট ও ফুল উপহার দেন। পাশাপাশি জানান, ‘যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমাদের দুজনের জন্যই পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর ছিল। আসলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তাই ভুল বোঝাবুঝি দেখা দেয়। আমার উচিত ছিল হ্যান্ডশেক না করার কারণ আগেভাগে তোমায় জানিয়ে দেওয়া। তোমাদের (বৈশালী ও তাঁর ভাই আর প্রজ্ঞানন্দ) দুজনকে আগামি ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। তোমাদের দুই ভাইবোনকেই শ্রদ্ধা করি আমি। ভারতের দাবাড়ুদেরও ভালোবাসি।‘ 
প্রত্যুত্তরে বৈশালী বলেন, ‘তোমার কথা বুঝতে পেরেছি। আমার খারাপ লাগেনি। তাই তোমারও কষ্ট পাওয়ার কিছু নেই। সবকিছু ঠিক আছে। চিন্তার কিছু নেই।‘

উল্লেখ্য, বিতর্কিত ম্যাচে শেষ পর্যন্ত জয়ী হন বৈশালী। আর সেদিন ম্যাচ শেষের পর ইয়াকুবয়েভকে অভিবাদন না জানিয়েই তিনি উঠে যান।


```