Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চূড়ান্ত অব্যবস্থা, ৩৬ ঘণ্টা ট্রেনের মেঝেতে শুয়েই জাতীয় গেমসে পাড়ি বাংলা দলের

মঙ্গলবার থেকেই উত্তরাখণ্ডে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেখানে বাংলার প্রতিনিধিত্ব করতে যাওয়ার আগে প্রায় ৩৬ ঘণ্টা ধরে এভাবেই দুর্বিষহ ট্রেন যাত্রা করতে হল বাংলারই খেলোয়াড়দের।

চূড়ান্ত অব্যবস্থা, ৩৬ ঘণ্টা ট্রেনের মেঝেতে শুয়েই জাতীয় গেমসে পাড়ি বাংলা দলের

ট্রেনের মেঝেতে শুয়ে খেলোয়াড়রা

শেষ আপডেট: 28 January 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে বরাদ্দ হয়েছে মাত্র ৬টি আসন, এদিকে ৩৬ জন খেলোয়াড়। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে, বাথরুমের সামনে বসেই ন্যাশনাল গেমস খেলতে পাড়ি দিল বাংলার খো খো দল।

মঙ্গলবার থেকেই উত্তরাখণ্ডে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেখানে বাংলার প্রতিনিধিত্ব করতে যাওয়ার আগে প্রায় ৩৬ ঘণ্টা ধরে এভাবেই দুর্বিষহ ট্রেন যাত্রা করতে হল বাংলারই খেলোয়াড়দের। গাফিলতি কার? এ বলছে ওর, সে বলছে তার।

গত শনিবার হাওড়া থেকে ১০টা নাগাদ ট্রেনে চাপে জাতীয় গেমসে অংশ নেওয়া বাংলা দল। সেখানে ছিল খো খো দল, মহিলা ফুটবল দল এবং বাংলার সাঁতারুরা। সেখানেই খো খো খেলোয়াড়দের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেন যাত্রা শেষ হয় কাঠগোদামে গিয়ে। প্রায় ৩৬ ঘণ্টার এই সফরে পুরো সময়টাই চরম ভোগান্তির শিকার হতে হয় খো খো দলকে।

প্রশ্ন উঠছে, এমনভাবে দীর্ঘ যাত্রা করার পরে কি আদৌ খেলায় মন দিতে পারবেন খেলোয়াড়রা? কার গাফিলতিতে এই পরিণতি? কেন এই অব্যবস্থা? আসন সংরক্ষণ করা গেল না কেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে দায় ঠেলাঠেলি চলছে কর্তাদের মধ্যে। 

এই ধরনের প্রতিযোগিতায় খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি দেখভাল করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশনের কর্তারাই খেলোয়াড়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেননি।

আজ অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে শুরু হতে চলেছে জাতীয় গেমস। রাজ্য সরকার পুরো টিমকে (৩৯৫ জন) জার্সি ও ক্রীড়া সরঞ্জাম দিয়েছে। এছাড়া বাংলা দলকে উত্তরাখণ্ডে পাঠানোর জন্য ৩৩ লক্ষ টাকা খরচও করছে সরকার।

গত গেমসে বাংলা ১৮ নম্বরে ছিল। এবার মোটামুটি সেরা তারকাদের নিয়েই জাতীয় গেমসে যাচ্ছে দল। তাঁদেরই সঙ্গে এহেন আচরণে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। 


```