Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

প্যারালিম্পিকে ভারতের ঐতিহাসিক সাফল্য, মোট ১৯টি পদক, ৫টি সোনা

দ্য ওয়াল ব্যুরো: অতীতের সব নজির ছাপিয়ে নয়া রেকর্ড (Record) গড়লেন প্যারালিম্পিকে (Paralympics) ভারতের (India) অ্যাথলিটরা। এত ভাল পারফরম্যান্স কোনওবারই করতে পারেননি ভারতীয়রা, যা হল টোকিও (Tokyo) আসরে। মোট ৫৪ জন অ্যাথলিটের মধ্যে থেকে মোট ১৯টি

প্যারালিম্পিকে ভারতের ঐতিহাসিক সাফল্য, মোট ১৯টি পদক, ৫টি সোনা

শেষ আপডেট: 5 September 2021 19:02

দ্য ওয়াল ব্যুরো: অতীতের সব নজির ছাপিয়ে নয়া রেকর্ড (Record) গড়লেন প্যারালিম্পিকে (Paralympics) ভারতের (India) অ্যাথলিটরা। এত ভাল পারফরম্যান্স কোনওবারই করতে পারেননি ভারতীয়রা, যা হল টোকিও (Tokyo) আসরে। মোট ৫৪ জন অ্যাথলিটের মধ্যে থেকে মোট ১৯টি পদক (Medal) এসেছে। এটি এক যুগান্তকারী সাফল্য। পদক তালিকায় ভারতীয় দল শেষ করতে পেরেছে ২৪-র মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় উচ্ছ্বসিত। তিনি বলেছেন, টোকিও প্যারালিম্পিকে ভারতীয়দের সাফল্য সোনায় মোড়া থাকবে। তিনি বলেছেন, টোকিও প্যারালিম্পিকে ভারতীয়দের সাফল্য সোনায় মোড়া থাকবে। মোদী লিখেছেন, ‘‘যে রেকর্ড সংখ্যক ভারত পদক জিতেছে, তাতে আমাদের মন খুশিতে ভরে গিয়েছে। আমি সেই সঙ্গে কোচেদের, সাপোর্ট স্টাফেদের এবং প্লেয়ারদের পাশে সব সময়ে থাকার জন্য তাদের পরিবারকেও বাহবা জানাব।’’ https://twitter.com/narendramodi/status/1434460548804988940 এবারের প্যারালিম্পিকের আগে পর্যন্ত ভারত মোট ১২টি পদক পেয়েছিল। ২০১৬ সাল পর্যন্ত ৪টি সোনা, ৪টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ ভারতের ঝুলিতে ছিল। এবারে সেই সব টপকে গিয়ে ভারত ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ জিতেছে। যা সর্বকালীন নজির হিসেবে লেখা থাকবে। ১৯৬৮ সালের প্যারালিম্পিকে ভারত প্রথম যোগ দিয়েছিল। সেবার কোনও পদক আসেনি। মোট ১০ জন অ্যাথলিট গিয়েছিলেন। ১৯৭২ সালে ভারত প্রথম পদক পায়। সেবার সোনা এসেছিল। ১৯৮৪ প্যারালিম্পিকে মাত্র ৫ জন অ্যাথলিট সুযোগ পান। তাতেই চারটি পদক জেতে ভারত। https://twitter.com/Media_SAI/status/1434546606162857984 ১৯৮৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মোট চারটি প্যারালিম্পিকে ভারতীয়রা কোনও পদকই আনতে পারেননি। ২০০৪ সালের এথেন্সে ১২ জন ভারতীয় অ্যাথলিট সুযোগ পান। একটি সোনা ও একটি ব্রোঞ্জ পায় ভারত। ২০০৮ বেজিং প্যারালিম্পিকে আবার পদকশূন্যভাবে শেষ করে টিম ইন্ডিয়া। ২০১২ প্যারালিম্পিকে একটি মাত্র রুপো জেতেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৬ রিও অলিম্পিকে ভারত মোট ৪টি পদক জেতে। ১৯ জন ভারতীয় অ্যাথলিট ২টি সোনা, ১টি রুপো এবং একটি ব্রোঞ্জ জেতে ভারত। প্যারালিম্পিকে পদকজয়ীরা সোনা অবনী লেখরা: ১০ মিটার এয়ার পিস্তল ; প্রমোদ ভগত: ব্যাডমিন্টন ; কৃষ্ণ নাগার:  ব্যাডমিন্টন; সুমিত আন্তিল: জ্যাভলিন; মণীশ মারওয়াল: মিক্সড ৫০ মিটার পিস্তল রুপো ভাবিনাবেন প্যাটেল: সিঙ্গলস টেবল টেনিস ; সিংহরাজ: মিক্সড ৫০ মিটার পিস্তল ; যোগেশ কাথুনিয়া:  ডিসকাস ; নিষাদ কুমার: হাই জাম্প; মারিয়াপ্পন থাঙ্গাভেলু: হাই জাম্প; প্রবীণ কুমার: হাই জাম্প; দেবেন্দ্র ঝাঝারিয়া: জ্যাভলিন;  সুহাস ইয়াথিরাজ:  সিঙ্গলস ব্যাডমিন্টন ব্রোঞ্জ অবনী লেখরা: ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন ; হরবিন্দর সিং: ব্যক্তিগত রিকার্ভ আর্চারি; শরদ কুমার: হাই জাম্প ; সুন্দর সিং গুর্জর: জ্যাভলিন; মনোজ সরকার: ব্যাডমিন্টন; সিংহরাজ: ১০ মিটার এয়ার পিস্তল।  

```