Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভয়ে গ্রামে ঢুকতে পারছেন না! দেবাংশুকে ঘিরে বিক্ষোভ কর্মীদের, বিজেপিকে দুষল তৃণমূল

ভোটপ্রচারে বেরিয়ে শুক্রবার কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। প্রার্থীকে কাছে কর্মীরা অভিযোগ জানালেন, বিজেপির ভয়ে গ্রামে ঢুকতে পারছেন না তাঁরা।

ভয়ে গ্রামে ঢুকতে পারছেন না! দেবাংশুকে ঘিরে বিক্ষোভ কর্মীদের, বিজেপিকে দুষল তৃণমূল

শেষ আপডেট: 15 March 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি। যদিও বিজেপি কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় কেউই এবিষয়ে খোলসা করেননি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, তমলুক থেকেই বিজেপি প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী। আর ভোটপ্রচারে বেরিয়ে শুক্রবার কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। প্রার্থীকে কাছে কর্মীরা অভিযোগ জানালেন, বিজেপির ভয়ে গ্রামে ঢুকতে পারছেন না তাঁরা।

লোকসভা ভোটের আবহে ফের উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর। একদিকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে, তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর পোস্টার ছেঁড়া হল। একইসঙ্গে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই কর্মীরা।

শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবাংশু। বৃহস্পতিবার এই কর্মসূচিকে কেন্দ্র করে রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ময়না। সেখানকার গোজিনা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি রাত ১১টা নাগাদ দলীয় কার্যালয় ভাঙচুর করে, এমনটাই অভিযোগ তৃণমূলের।

শুক্রবার ময়নার সেই কার্যালয়েই হাজির হন দেবাংশু। তৃণমূলের অভিযোগ, প্রার্থীর সমর্থনে তাঁরা যে পোস্টার লাগিয়েছিলেন, সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। দেবাংশুকে সামনে পেয়ে ময়নার তৃণমূল কর্মীরা অভিযোগ জানান, বিজেপির ভয়ে তাঁরা বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না। প্রচার চালানোর সময়ে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। কর্মী –সমর্থকদের অভিযোগ শুনে দেবাংশু বলেন, "বিজেপি গণতন্ত্র হত্যা করছে।" যদিও এই অভিযোগ অস্বীকার করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

অধিকারী গড় বলে পরিচিত তমলুক বিধানসভা কেন্দ্র। কাঁথি এবং তমলুক এই দুটি আসন মোদীকে উপহার দেবেন, অঙ্গীকার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক আসনে তৃণমূল বেছে নেবে কাকে, এই নিয়ে জেলার বিজেপি নেতারাও ধোঁয়াশায় ছিলেন। ঠিক তখনই ‘মাস্টারস্ট্রোক’ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তমলুকে যে এবার ‘খেলা হবে’ সেটাই প্রার্থী তালিকায় চমক দিয়ে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ মুখেই ভরসা রেখে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী নির্বাচিত করেছেন। তাই এই কেন্দ্রের ভোটের লড়াই নিয়ে যে রাজ্য রাজনীতির আলাদাই আগ্রহ রয়েছে তা বলাই বাহুল্য। 


```