Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ভারতের কোচ হওয়ার অনেক চাপ ও ১০০০ গুণ রাজনীতি, বিস্ফোরক রাহুলের পরামর্শ ল্যাঙ্গারকে

ভারতের কোচ হওয়ার বিষয়ে প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। এই অস্ট্রেলীয় কোচ এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টসের কোচ।

ভারতের কোচ হওয়ার অনেক চাপ ও ১০০০ গুণ রাজনীতি, বিস্ফোরক রাহুলের পরামর্শ ল্যাঙ্গারকে

জাস্টিন ল্যাঙ্গার এবং কেএল রাহুল।

শেষ আপডেট: 24 May 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কোচ হওয়ার বিষয়ে প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। এই অস্ট্রেলীয় কোচ এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টসের কোচ। তাঁকে ভারতীয় বোর্ড জাতীয় দলের কোচ হতে বলেছিলেন। সেইমতো ল্যাঙ্গার আবেদনও করেছিলেন। কিন্তু আমচকা বেঁকে বসলেন তিনি।

ল্যাঙ্গারকে ভারতের কোচ হতে নিষেধ করেছেন কেএল রাহুল। তিনি জানিয়েছেন, আইপিএলের থেকে ভারতের কোচ হওয়ার প্রবল চাপ সইতে হবে। আর হাজার গুণ বেশি রাজনীতি রয়েছে বিসিসিআই-তে।

ল্যাঙ্গার এই কথা ফাঁস করেছেন এক সাক্ষাৎকারে। একটি পডকাস্ট চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে লখনউ দলের কোচ বলেছেন, আমাকে আমার দলের অধিনায়ক রাহুল বেশ কয়েকটি কথা বলেছে। সেগুলি ভেবে আমি আর ভারতের কোচ হতে চাইছি না। কারণ আমি এত চাপ নিতে পারব না।

ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলেরও কোচ হয়েছিলেন। সেইসময় বুঝতে পেরেছিলেন জাতীয় দলের কোচ হলে কী পরিমাণ চাপ নিতে হয়। সেটি ভারতীয় দলের ক্ষেত্রে আরও বেশি। তারওপর রাজনীতিও রয়েছে বোর্ডের অন্দরে। তাই ল্যাঙ্গার এসব শুনে আগ্রহ হারিয়েছেন।

রাহুল ফ্রাঞ্চাইজি দলের কোচকে আরও বলেছেন, আইপিএলেও রাজনীতি রয়েছে, সেখানেও ক্রিকেটারদের অনবরত চাপে রাখা হয়। সেটি অনেকক্ষেত্রে নেতিবাচক হয়ে দাঁড়ায়। সবাই সেই চাপ নিতে পারে না, তাতে পারফরম্যান্সে প্রভাব ফেলে।

ল্যাঙ্গার এই কথা বলার পরেই বিসিসিআই-র সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, তারা ভারতের কোচ হওয়ার জন্য ল্যাঙ্গারের কথা ভাবেনি।


```