Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মহিলারা করে দেখালেন, অপরাজিত চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড

শুক্রবার নিজেদের মাঠে লিগের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ইস্টবেঙ্গল।

মহিলারা করে দেখালেন, অপরাজিত চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড

লাল-হলুদ সমর্থকদের টিফো

শেষ আপডেট: 18 April 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: আগেই চ্যাম্পিয়নশিপের খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল, তাই সেলিব্রেশনের ক্ষেত্রটা প্রস্তুত হয়েই ছিল। পুরুষরা পারেননি, কিন্তু মেয়েরা করে দেখালেন। ব্যর্থতার স্বাদ পেতে পেতে অভ্যস্ত লাল-হলুদ সমর্থকদের মধ্যে মহিলা দলের এই সাফল্য অক্সিজেন জুগিয়েছে। তাঁরা এদিন মাঠে এসেছিলেন বিরাট টিফো নিয়ে। যেখানে ছিল মহিলা ফুটবলারদের ছবি।

২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান উইমেনস লিগ (Indian Women’s League 2024-25) অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল এফসি মহিলা দল (East Bengal Women Team)। শুক্রবার নিজেদের মাঠে লিগের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালা রানার্স-আপ হয়েছে।

এই ম্যাচের আগেই আগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জিতে খেতাব নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে মরশুমে একটি ম্যাচেও না হারা লাল-হলুদ ব্রিগেড অপরাজিত থাকার লক্ষ্যে এদিনের ম্যাচটি মোটেও হালকা ভাবে নেয়নি।

এদিন প্রথমার্ধেই তিনটি গোল হয়ে যায়। ২৮ মিনিটে ঘানার স্ট্রাইকার এলশাদাই আচিয়ামপং মশাল ব্রিগেডকে লিড এনে দেন। এরপর তিনি ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৪২ মিনিটে সৌম্যা গুগুলথ তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করেন। এরপর দ্বিতীয়ার্ধে গোকুলাম ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফলাফলের পরিবর্তন হয়নি।

ঘানার এলশাদাই আচিয়ামপং ১০টি গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ৯ গোল করে তাঁর ঠিক পিছনে রয়েছেন ভারতীয় ফরোয়ার্ড সৌম্যা গুগুলথ।


```