Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোচের সঙ্গে ঝামেলার জের! আজ থেকে ইস্টবেঙ্গলের প্রাক্তনী ক্লেটন

শেষ পর্যন্ত ক্লেটনের বিদায় ঘণ্টা বেজে গেল পদ্মা পাড়ের ক্লাবে। যা ভাবা হয়েছিল তাই হল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে অশান্তির জেরে শেষমেষ ইস্টবেঙ্গল ছাড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা।

কোচের সঙ্গে ঝামেলার জের! আজ থেকে ইস্টবেঙ্গলের প্রাক্তনী ক্লেটন

ক্লেটন সিলভা

শেষ আপডেট: 16 April 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: এমনটা-ই যে হবে, তা আন্দাজ করা গিয়েছিল। বিশেষত বাংলা বছরের প্রথম দিনেও যখন লাল-হলুদ হেডস্যার অস্কার ব্রুজোর (Oscar Bruzon) সঙ্গে ফের ঝামেলায় জড়িয়ে পড়লেন ক্লেটন সিলভা (Cleiton Silva), তখনই বোঝা গিয়েছিল, ক্লেটন অধ্যায় শেষ হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে। মঙ্গলবার বিকেলে অবশ্য ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, কোচ-ফুটবলার ঝামেল আগেও হয়েছে এই ক্লাবে, বিশেষত সুভাষ ভৌমিক কোচ থাকার সময়। পাশাপাশি তিনি এটাও জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

শেষ পর্যন্ত ক্লেটনের বিদায় ঘণ্টা বেজে গেল পদ্মা পাড়ের ক্লাবে। যা ভাবা হয়েছিল তাই হল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে অশান্তির জেরে শেষমেষ ইস্টবেঙ্গল ছাড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা। বুধবার থেকে মশাল ব্রিগেডে প্রাক্তন হয়ে গেলেন ক্লেটন সিলভা।  

ঘটনার সূত্রপাত গত রবিবার। ওই দিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নিউটাউনের সেন্টার অব এক্সিলেন্সের মাঠে প্রস্তুতি ম্যাচ চলাকালীন স্প্যানিশ কোচ অস্কারের সঙ্গে মতবিরোধ তৈরি হয় ক্লেটনের। ওই ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে প্রথম একাদশে রাখেননি লাল-হলুদ হেডস্যার। পরে যখন নামান তখন ক্লেটনকে নাকি তাঁর পছন্দের জায়গা থেকে সরিয়ে ভিন্ন ভূমিকায় খেলতে বলেন। পছন্দের জায়গা না পাওয়াটাকে একেবারেই মেনে নিতে পারেননি ওই ক্লেটন। বারংবার বলতে থাকেন, তাঁকে নিজের পছন্দের জায়গায় খেলতে দেওয়া হোক। তবে নিজের সিদ্ধান্তে অটুট ছিলেন অস্কার। আর এরপরই কোচের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ক্লেটন। শেষ পর্যন্ত মাত্র 30 সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে হোটেলে ফিরে গিয়েছিলেন তিনি।

এর পর নববর্ষ উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোতেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্রুজো ও ক্লেটন। সৌভিক চক্রবর্তী ক্লেটনকে সরিয়ে নিয়ে যেত চাইলেও সেই বিতর্ক থামেনি। এহেন অবস্থায় ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কোচের সঙ্গে মনোমালিন্য ও দলে অস্বস্তির কারণে শেষমেষ চুক্তি ভেঙে বেরিয়ে এলেন ক্লেটন।


```