Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘সর্বকালের সেরা… বোলিংয়ের ডন ব্র্যাডম্যান’, বুমরাহকে চূড়ান্ত স্বীকৃতি গিলক্রিস্টের

এবারের আইপিএলে (IPL 2025) দুঃস্বপ্নের শুরুয়াত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। পরপর ম্যাচ হারার পর প্রশ্ন উঠছিল, তবে কি এবারও গতবছরের পুনরাবৃত্তি হবে? টেবিলে সর্বশেষ টিম হিসেবে সিজন শেষ করবেন হার্দিক, রোহিতরা?

‘সর্বকালের সেরা… বোলিংয়ের ডন ব্র্যাডম্যান’, বুমরাহকে চূড়ান্ত স্বীকৃতি গিলক্রিস্টের

গিলক্রিস্ট-ব্র্যাডম্যান-বুমরাহ

শেষ আপডেট: 2 May 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইপিএলে (IPL 2025) দুঃস্বপ্নের শুরুয়াত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। পরপর ম্যাচ হারার পর প্রশ্ন উঠছিল, তবে কি এবারও গতবছরের পুনরাবৃত্তি হবে? টেবিলে সর্বশেষ টিম হিসেবে সিজন শেষ করবেন হার্দিক, রোহিতরা?

এই গুঞ্জন একা হাতে থামিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দীর্ঘদিন দলের বাইরে। নামেননি চ্যাম্পিয়নস ট্রফিতেও (Champions Trophy)। তা সত্ত্বেও দীর্ঘ বিরতির পর টিমে ফিরে ট্রেডমার্ক কায়দায় ছাপ ফেলেছেন বুমরাহ। তাঁর প্রত্যাবর্তনের পর সাত ম্যাচের ছ’টিতেই জিতেছে মুম্বই। যে কারণে অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটার অকপটে মেনে নিয়েছেন তাঁর শ্রেষ্ঠত্ব। শুধু তাই নয়। এক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান কুর্নিশ জানিয়ে বুমরাহকে ‘বোলিংয়ের ডন ব্র্যাডম্যান’ বলে সম্মান জানিয়েছেন।

শুধু দলকে জয়ের রাস্তায় ফেরাননি মুম্বইয়ের পেসার, নিজেকেও শানিত করে তুলেছেন। ম্যাচ পিছু ১০টি করে ডট বল, ইকোনমি সাতের নীচে ধরে রাখা টি-২০-র পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য। কামব্যাকের পর আরসিবির বিরুদ্ধে উইকেট না পাওয়া এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৪৪ রান খরচের হতাশাকে দূরে সরিয়ে পুরনো ছন্দে বুমরাহ। অতিসম্প্রতি লখনউ এবং রাজস্থানের বিরুদ্ধে মোট ৩৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন। যে কারণে ধারাবাহিকতা ও ফর্মের নিক্তিতে তাঁর ভূমিকা ও দক্ষতা অনেকের মতো একবাক্যে মেনে নিয়েছেন অ্যাডাম গিলক্রিস্টও। বলেছেন, ‘হয়তো বুমরাহই সর্বকালের সেরা বোলার, শ্রেষ্ঠ ফাস্ট বোলার। যদি পরিসংখ্যান এবং বিভিন্ন পরিবেশে পারফরম্যান্সকে নজরে রাখা হয়, তাহলে ডন ব্র্যাডমানের সঙ্গেই ওর তুলনা চলতে পারে। দুজনেই বাকিদের চাইতে অনেকটা এগিয়ে। আর এটাই বুমরাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ।‘

উল্লেখ্য, ডন ব্র্যাডম্যান (Don Bradman) শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। টেস্টে তাঁর গড় একশোর কাছাকাছি। দুনিয়ার আর কোনও খেলোয়াড়, যিনি অন্তত ১০টি টেস্ট খেলেছেন, ৬৫-র গড় ছাপিয়ে যেতে পারেননি। ১০০ তো অনেক দূরের গল্প!

গড়ের হিসেবে বুমরাহও বাকি বোলারদের চাইতে অনেকটা এগিয়ে। বর্ডার-গাভাসকার ট্রফিতে নিয়েছেন ৩২টি উইকেট। গড় ১৩। ভারত হারলেও উজ্জ্বল ভারতের পেসার।

এই নিয়ে গিলক্রিস্টের প্রতিক্রিয়া, ‘আমরা কমেন্ট্রি বক্সে বসে বিস্ময়ের সঙ্গে বুমরাহর বোলিং দেখি। আমি জানি, সেটা অন্য ফরম্যাট ছিল। তবু বুমরাহই ক্রিকেটের সমস্ত ধারায় শ্রেষ্ঠ বোলার। এ নিয়ে কোনও তর্ক হওয়া উচিত নয়।‘


```