Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিশ্বকাপের প্রোটিয়া নেতা বাভুমাকে ছাঁটাই ভারতের বিরুদ্ধে, নতুন অধিনায়ক কে

বিশ্বকাপের আগে ভারতে এক অনুষ্ঠানে নজরে এসেছিলেন টেম্বা বাভুমা। অধিনায়কদের নিয়ে ওই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা দলনায়ক ঘুমিয়ে পড়েছিলেন।

বিশ্বকাপের প্রোটিয়া নেতা বাভুমাকে ছাঁটাই ভারতের বিরুদ্ধে, নতুন অধিনায়ক কে

শেষ আপডেট: 4 December 2023 15:22

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে ভারতে এক অনুষ্ঠানে নজরে এসেছিলেন টেম্বা বাভুমা। অধিনায়কদের নিয়ে ওই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা দলনায়ক ঘুমিয়ে পড়েছিলেন। সেইসময় মঞ্চে বক্তব্য রাখছিলেন রবি শাস্ত্রী।

তারপর বিশ্বকাপের একটি ম্যাচে বেশি উচ্ছ্বাস দেখাতে গিয়ে এক সতীর্থকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। প্রোটিয়া বাহিনীর নেতা হিসেবে তেমন ভাল কিছু করতে পারেননি কৃষ্ণাঙ্গ পরিবারের বাভুমা। তিনি অবশ্য বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। কিন্তু দলকে পরিচালনা করতে ব্যর্থ। সেই কারণেই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি ২০ এবং ওয়ান ডে দল থেকে সরিয়ে দেওয়া হল ওই মজার চরিত্রকে। বাভুমা সরতেই দলের নয়া অধিনায়ক এইডেন মাক্রাম।

প্রসঙ্গত, ভারতীয় দলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তিনটি ওয়ান ডে এবং টি ২০ ম্যাচ খেলবে। দুটি টেস্ট ম্যাচে অবশ্য দলকে নেতৃত্ব দেবেন বাভুমাই।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বাভুমাকে বাদ দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। এমনকী কাগিসো রাবাদাকেও বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ান ডে ও টি ২০ থেকে।      

গত মাসে ভারতে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাভুমার নেতৃত্বে সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দল শেষ চারে গেলেও অধিনায়ক বাভুমার ব্যাটে ছিল রান খরা। ৮ ইনিংস ব্যাট করে মাত্র ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এক থেকে ছয় নম্বরে ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে একমাত্র বাভুমাই কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি। 


```