Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কোচ হিসেবে গম্ভীরের প্রথম ম্যাচে দুরন্ত অধিনায়ক সূর্যকুমার, ভারতের মোট রান ২১৩

গৌতম গম্ভীরের কোচ হিসেবে প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বেশ ভালই হয়েছে।

কোচ হিসেবে গম্ভীরের প্রথম ম্যাচে দুরন্ত অধিনায়ক সূর্যকুমার, ভারতের মোট রান ২১৩

গৌতম গম্ভীর ও দলের অধিনায়ক সূর্যকুমার

শেষ আপডেট: 27 July 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরের কোচ হিসেবে প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বেশ ভালই হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ভারতীয় দল করেছে ২১৩/৭। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দারুণ খেলেছেন। তিনি দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৫৮ রান করেছেন। ইনিংসে রয়েছে ৮টি চার ও দুটি ছক্কা।

এছাড়াও রান পেয়েছেন ঋষভ পন্থ (৪৯)। তাঁর এই ৩৩ বলের ইনিংসে রয়েছে ছয়টি বাউন্ডারি ও একটি ছয়। শুভমন গিল ১৬ বলে ৩৪ রান করেন। গিলের ইনিংসে রয়েছে ছয়টি চার ও একটি ছয়। অন্য ওপেনার যশস্বী জয়সোয়াল ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে রয়েছে ৫টি চার ও দুটি ওভার বাউন্ডারি।

টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় দলকে। সদ্য টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে প্রথম চারজনই যা রান পেয়েছেন, না হলে বাকি তিন ব্যাটার রান পাননি।

হার্দিক পান্ডিয়া আউট হয়েছেন নয় রানে পাঠিরানার বলে। রিয়ান পরাগ (৭), রিঙ্কু সিং (১) ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাথিসা পাঠিরানা একাই চার উইকেট নিয়েছেন।


```